ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ২৪ এপ্রিল ২০২৬ ১১ বৈশাখ ১৪৩৩
যার বাবা নেই, তার কোনো মূল্য নেই ফেসবুক স্ট্যাটাসে মান্নাপুত্র
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Friday, 29 April, 2022, 5:30 PM

যার বাবা নেই, তার কোনো মূল্য নেই ফেসবুক স্ট্যাটাসে মান্নাপুত্র

যার বাবা নেই, তার কোনো মূল্য নেই ফেসবুক স্ট্যাটাসে মান্নাপুত্র

প্রয়াত নায়ক মান্নার ছেলে সিয়াম ইলতিমাস বাবাকে স্মরণ করে তার ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন- যার বাবা নেই, তার এই দুনিয়াতে কোনো মূল্য নেই। যেদিন আমার বাবা মারা যায়, আমি সেদিন তেমন একটা বিষণ্ণ ছিলাম না- আমার মুখে তখনো হাসি ছিল, কারণ আমার বিশ্বাস হচ্ছিলো না- যে আমার বাবা আর নেই। ফেসবুক

আমি তখন ঠিক বুঝে উঠতে পারছিলাম না, আমি কি শোকার্ত হবো? নাকি খুশি হবো? নাকি কাঁদবো? নাকি রাগ হবো? কিন্তু এখন এত বছর পর আমার মন খারাপ হয়, চোখে পানি চলে আসে- যখন কোনো বাবা ও তার সন্তানদের একসঙ্গে দেখি।

এখন আমার মনে হয়, আমার বাবা বেঁচে থাকলে আমার জীবনটা কেমন হতো, আমার কেমন সম্পর্ক থাকতো বাবার সঙ্গে, কি করতাম আমরা একসঙ্গে! বাবা থাকলে জীবনটা অনেক প্রাণবন্ত থাকতো।

আরও লিখেছেন- যাই হোক, আমি খুব নিভৃত মানুষ। আমি কোন সময় কিছু শেয়ার করি না, আজকে হঠাৎ সবার সঙ্গে শেয়ার করতে মন চাইলো, তাই শেয়ার করলাম। সবাই আমার বাবার জন্য দোয়া করবেন। আর আমিও দোয়া করি কেউ যেন তার বাবা-মাকে না হারায়। সময় থাকতে সবাই বাবা-মাকে সময় দেন। আপনার-আমার সবার সময় সীমিত, সবার একদিন চলে যেতে হবে এই দুনিয়া ছেড়ে। সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status