ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ২৭ এপ্রিল ২০২৬ ১৩ বৈশাখ ১৪৩৩
পাকিস্তানের পারফিউম বিক্রি বাদ দিয়ে ১০ কোটিতে আইপিএলে
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 28 April, 2022, 11:57 AM

পাকিস্তানের পারফিউম বিক্রি বাদ দিয়ে ১০ কোটিতে আইপিএলে

পাকিস্তানের পারফিউম বিক্রি বাদ দিয়ে ১০ কোটিতে আইপিএলে

একটা সময়ে যুক্তরাষ্ট্রের নিউজার্সিতে পাকিস্তানের এক ব্যবসায়ীর দোকানে দৈনিক ৩৬ ডলার পারিশ্রমিকে সুগন্ধি বিক্রি করতেন হর্ষল প্যাটেল।

২০১৮ সালে মাত্র ১৮ লাখ টাকায় হর্ষলকে কিনে নেয় দিল্লি ক্যাপিটালস। ২০২০ সালে তিনি যোগ দেন বিরাট কোহলির নেতৃত্বাধীন রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গলুরুতে।

চলতি আইপিএলে বেঙ্গালুরুর হয়ে ১০.৭৫ কোটি চুক্তিতে খেলছেন হর্ষল প্যাটেল।

পুরোনো দিনের সেই স্মৃতি চারণ করে হর্ষল বলেন, নিউজার্সির এলিজাবেথে পাকিস্তানি এক দোকানে পারফিউম বিক্রি করতাম। এক বর্ণও ইংরেজি বলতে পারতাম না। কারণ বরাবর গুজরাটি মাধ্যমে পড়াশুনা করে এসেছি। সেই সময়েই ভাষাগত কারণে এত বিপত্তির মুখে পড়েছিলাম প্ৰথমবার। অনেক স্ল্যাং শিখে ফেলেছিলাম কারণ গোটা এলাকায় লাতিনো এবং আফ্রো-আমেরিকানদের বসবাস ছিল। সেই গ্যাংস্টার ইংলিশ শিখে ফেলি শেষমেশ।

তিনি আরও বলেন, শুক্রবার যারা একসঙ্গে ১০০ ডলারের পারফিউম কিনত। সোমবার তারাই ফিরে এসে বলত, ওহে, আমি স্রেফ কয়েকবার স্প্রে করেছি। এটা ফিরিয়ে দিতে চাই। কারণ খাবার কিনতে পারছি না টাকার জন্য। এরকম মাঝে মধ্যেই ঘটত। এসব বিষয় আমি খুব উপভোগ করতাম।

তিনি আরও বলেন, সকাল সাতটায় আমার কাকা-কাকিমা অফিস যাওয়ার সময় আমাকে দোকানে ড্রপ করে দিতেন। দোকান খুলত সকাল ৯টায়। আমি এলিজাবেথ স্টেশনে অপেক্ষা করতাম। প্রতিদিন ১২-১৩ ঘন্টা ডিউটি করে পেতাম ৩৫ ডলার। যা দিয়ে ৭ টাকায় আলু-মটর দিয়ে তৈরি ভেজ স্যান্ডউইচ খেতাম। ১৫ টাকা হওয়ায় টোস্ট করা স্যান্ডউইচ খেতাম না।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status