|
তিন দিন পর চোখ বাধা অবস্থায় পাওয়া গেল সাংবাদ কর্মী জসীম উদ্দিনকে
নতুন সময় ডেস্ক
|
![]() তিন দিন পর চোখ বাধা অবস্থায় পাওয়া গেল সাংবাদ কর্মী জসীম উদ্দিনকে পরিবারিক সুত্রে জানা গেছে, বৃহস্পতিবার ৩১ আগস্ট ২০১৭, মিরপুর বাসার সামনের পল্লবী শপিং সেন্টার থেকে জসিম উদ্দিনকে কে বা কারা উঠিয়ে নিয়ে যায়। এ সময় জসীম উদ্দিন শপিং মল থেকে বের হচ্ছিল। জোর করে একটি গাড়িতে উঠিয়ে জরুরী মিটিং এর কথা বলে অজ্ঞাত ব্যক্তিরা তাকে নিয়ে যায়। এরপর থেকে জসীম উদ্দিন নিখোঁজ ছিল। এ ঘটনায় পল্লবী থানায় জিডি করা হয়েছে যার জিডি নং ১০৪। বাসায় ফিরে জসীম উদ্দিন স্বজনদের জানিয়েছে, অনলাইন পেজ এবং বাংলা ব্লগে লেখা লেখির বিষয়ে তাকে জিজ্ঞাস করা হয় এবং ভবিষ্যতে আর কিছু লিখলে তাহলে পরবর্তীতে জীবিত অবস্থায় আর ফেরত দিবে না । এর বাইরে তিনি আর কিছু বলেননি। চোখ বাধা ছিলো বলে তিনি কাউকে চিনতে পারেনননি বলে জানান।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
