ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ● ১৭ নভেম্বর ২০২৬ ● ২ অগ্রহায়ণ ১৪৩৩
যেসব এলাকায় আজ গ্যাস থাকবে না
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Thursday, 7 April, 2022, 3:16 PM

যেসব এলাকায় আজ গ্যাস থাকবে না

যেসব এলাকায় আজ গ্যাস থাকবে না

রাজধানীর কয়েকটি এলাকায় আজ বৃহস্পতিবার গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। গ্যাস লাইন ও সার্ভিস গ্যাস পাইপ লাইনের জরুরি কাজের জন্য চার ঘণ্টা নারায়ণগঞ্জের বেশ কয়েকটি এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

গতকাল বুধবার তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত মোট চার ঘণ্টা তারাবো থেকে আড়াইহাজার পর্যন্ত গ্যাস সরবরাহ বন্ধ রাখা হবে।

এ সময় আবাসিক, সিএনজি, শিল্প, বাণিজ্যসহ সব ধরনের গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ রাখা হবে। এ ছাড়া আশপাশের এলাকায় গ্যাসের চাপ কম থাকবে।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status