|
বিএনপি নেতা ইশরাক হোসেন আটক
নতুন সময় প্রতিবেদক
|
|
বিএনপি নেতা ইশরাক হোসেন আটক দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে শ্রমিক দলের লিফলেট বিতরণের সময় রাজধানীর মতিঝিল এলাকা থেকে বিএনপি নেতা ইশরাক হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (৬ এপ্রিল) মতিঝিল বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার এনামুল হক মিঠু বিষয়টি নিশ্চিত করেছেন। মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালামও বিষয়টি জানিয়েছেন। তবে কোন মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে তিনি বলতে পারেননি। ইশরাককে আটকের বিষয়ে তাৎক্ষণিকভাবে আইনশৃংখলা বাহিনীর কোনো বক্তব্য পাওয়া যায়নি। ইশরাক হোসেন বিএনপির ঢাকা মহানগর দক্ষিণ কমিটির সদস্য। তিনি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন। অবিভক্ত ঢাকার সাবেক মেয়র বিএনপির প্রয়াত ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকার ছেলে ইশরাক। |
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |
