ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ● ১৫ নভেম্বর ২০২৬ ● ৩০ কার্তিক ১৪৩৩
খুলনায় বসুন্ধরা সিমেন্ট সেক্টরের ইফতার ও দোয়া
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Tuesday, 5 April, 2022, 9:49 PM

খুলনায় বসুন্ধরা সিমেন্ট সেক্টরের ইফতার ও দোয়া

খুলনায় বসুন্ধরা সিমেন্ট সেক্টরের ইফতার ও দোয়া

দেশের শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠান বসুন্ধরা গ্রুপের সিমেন্ট সেক্টরের উদ্যোগে খুলনায় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।


মঙ্গলবার (৫ এপ্রিল) সন্ধ্যায় অভিজাত খুলনা ক্লাবে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়।


এতে স্থানীয় ডিলার, রিটেইলার, প্রকৌশলীসহ ৫০০ অতিথি অংশ নেন।


ইফতার ও দোয়া মাহফিলে বক্তব্য দেন বসুন্ধরা গ্রুপের সিমেন্ট সেক্টরের চিফ মার্কেটিং কর্মকর্তা খন্দকার কিংশুক হোসেন।


আরও উপস্থিত ছিলেন এমসিএমএলের জেনারেল ম্যানেজার (সেলস) আব্দুল লতিফ, বিআইসিএলের সাউথ উইংয়ের ডিজিএম (সেলস) পলাশ আক্তার, এজিএম ব্রান্ড কমিনিকেশন সিমেন্ট সেক্টর মো. সাইফুল ইসলাম রুবেল, বিআইসিএলের সাউথ উইংয়ের এজিএম (সেলস) মো. জিয়াউর রহমান, এমসিএমএলের ওয়েস্ট জোনের এজিএম (সেলস) মো. আশিক আহমেদসহ বসুন্ধরা সিমেন্ট সেক্টরের অন্যান্য কর্মকর্তারা।


ইফতার মাহফিলে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মুফতি মাহফুজুর রহমান। এসময় বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান ও এমডি সায়েম সোবহান আনভীরসহ তাদের পরিবারের সবার দীর্ঘায়ু ও দেশ, জাতি এবং মুসলিম উম্মার শান্তি-সমৃদ্ধি–মঙ্গল কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করা হয়।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status