ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ৩ মে ২০২৬ ১৯ বৈশাখ ১৪৩৩
নামাজ শেষে বাড়ি ফেরা হলো না বাবুর্চির
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Tuesday, 5 April, 2022, 3:20 PM

নামাজ শেষে বাড়ি ফেরা হলো না বাবুর্চির

নামাজ শেষে বাড়ি ফেরা হলো না বাবুর্চির

লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে পিকআপভ্যান চাপায় আব্দুল গনি মোল্লা নামে এক বৃদ্ধ বাবুর্চি নিহত হয়েছেন। গত সোমবার রাত ৯টায় মসজিদ থেকে তারাবির নামাজ শেষে বাড়ি ফেরার পথে বাজারের বিসমিল্লাহ সড়ক এলাকা এ দুর্ঘটনা ঘটে।

নিহত গনি সাতক্ষীরা জেলার শ্যামনগরের বাসিন্দা এবং চন্দ্রগঞ্জ বাজারের একটি খাবার হোটেলের বাবুর্চি।

স্থানীয়রা জানায়, আবদুল গণি চন্দ্রগঞ্জের একটি মসজিদ থেকে তারাবির নামাজ আদায় শেষে বাড়ির উদ্দেশে ঘটনাস্থল দিয়ে হেঁটে যাচ্ছিলেন। এ সময় নোয়াখালীগামী দ্রুতগতির একটি পিকআপভ্যান তাকে চাপা দেয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।

হাইওয়ে থানা পুলিশের ইনচার্জ মৃদুল কান্তি কুরী বলেন, পিকআপভ্যান চালক মো. মহসিনকে আটক করা হয়েছে এবং পিকআপভ্যানটি জব্দ করা হয়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status