ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২৫ জুন ২০২৬ ১১ আষাঢ় ১৪৩৩
তিন সপ্তাহে ৭ হাজার রুশ সেনা নিহত, দাবি নিউইয়র্ক টাইমসের
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 17 March, 2022, 2:19 PM

তিন সপ্তাহে ৭ হাজার রুশ সেনা নিহত, দাবি নিউইয়র্ক টাইমসের

তিন সপ্তাহে ৭ হাজার রুশ সেনা নিহত, দাবি নিউইয়র্ক টাইমসের

ইউক্রেন অভিযানে তিন সপ্তাহের কম সময়ে রাশিয়ার সাত হাজার সেনা মারা গেছেন। মার্কিন গোয়েন্দা কর্মকতার বরাতে এমনটাই জানিয়েছে দেশটির গণমাধ্যম নিউইয়র্ক টাইমস।

আমেরিকার গোয়েন্দারা জানিয়েছে, ইউক্রেন অভিযানে সাত হাজারের বেশি রুশ সেনা নিহত হয়েছে। ইরাক এবং আফগান অভিযানে ২০ বছরেরও এতো মার্কিন সেনা নিহত হয়নি বলে দাবি করেছে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা কর্মকর্তারা।

ইউক্রেন অভিযানের রাশিয়ার দেড় লাখের বেশি সেনা অংশ নিয়েছেন। তাদের মধ্যে ১৪ থেকে ২১ হাজার সেনা আহত হয়েছেন বলে দাবি ইউক্রেন ও ন্যাটো কর্তৃপক্ষ। এছাড়াও রাশিয়ার চার জেনারেলকে হত্যার দাবি করেছে ইউক্রেন।

এদিকে রাশিয়ার সেনা অভিযানে ইউক্রেনের মানবিক সংকট দেখা দিয়েছে, এ বিষয়ে করনীয় ঠিক করতে আজ বৃহস্পতিবার বৈঠকে বসতে যাচ্ছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ।

যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, আয়ারল্যান্ড, নরওয়ে ও আলবেনিয়া এই সভা ডেকেছে। সম্প্রতি ইউক্রেনের বেসামরিক এলাকায় গোলাবর্ষণ বেড়ে যাওয়ায় এই সভার উদ্যোগ নেয়া হয়েছে বলে বিশেষ সূত্রের বরাতে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

এদিকে ইউক্রেনে রাশিয়ার সেনা অভিযানের পর থেকে কৃষ্ণসাগরে পানামার পতাকাবাহী তিনটি জাহাজে রাশিয়ার ক্ষেপণাস্ত্র আঘাত করেছে বলে দাবি করেছে, পানামার নৌচলাচল কর্তৃপক্ষ।

পানামার দাবি এর মধ্যে একটি জাহাজ ডুবে গেছে। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। আর বাকি দুইটি জাহাজ না ডুবলেও ক্ষয়ক্ষতি হয়েছে।

ইউক্রেনের অলিভিয়া বন্দরে বন্ধ রাখা নোঙর করে রাখা বাংলাদেশি জাহাজ এমভি বাংলার সমৃদ্ধিতেও মিসাইল হামলার ঘটনা ঘটেছিল। এতে জাহাজটির থার্ড ইঞ্জিনিয়ার হাদিসুর রহমান নিহত হয়েছিলেন।

সূত্র: নিউইয়র্ক টাইমস

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status