ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২৫ জুন ২০২৬ ১১ আষাঢ় ১৪৩৩
মারিওপোলের থিয়েটারে হামলা, হতাহতের সংখ্যা জানা যায়নি
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 17 March, 2022, 2:21 PM

মারিওপোলের থিয়েটারে হামলা, হতাহতের সংখ্যা জানা যায়নি

মারিওপোলের থিয়েটারে হামলা, হতাহতের সংখ্যা জানা যায়নি

ইউক্রেনের মারিওপোলের থিয়েটার ভবনে রাশিয়ার হামলার ঘটনায় এখনও হতাহতের সংখ্যা জানা যায়নি। মিকোলেইভ শহরটির মেয়র এই হামলার নিন্দা জানিয়েছেন।

বিভিন্ন উৎসের বরাতে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, থিয়েটার ভবনটিতে অন্তত এক হাজার থেকে এক হাজার দুইশ’ লোক আশ্রয় নিয়েছিলেন। তাই হতাহতের সংখ্যা বেশি হবে বলেই আশঙ্কা করা হচ্ছে।
তবে মারিওপোল কর্তৃপক্ষ জানিয়েছে, এখনও তারা হতাহতের সংখ্যা সম্পর্কে জানতে পারেননি।

মেয়র ওলেকজান্ডার সেনকেভিচ বিবিসিকে বলেছেন, ‘আমি রাশিয়াকে নাৎসি বাহিনী বলতে চাই, কারণ তারা মানুষকে হত্যা করছে। তারা যে ইউক্রেনকে নাৎসি মুক্ত করতে চায় কিংবা নিরস্ত্রীকরণ করতে চায়; এসব মিথ্যা কথা। কারণ তারাই বেসামরিক নাগরিককে হত্যা করছে।’

তিনি আর বলেন, ‘আমার মনে হয় তারা রক্তের স্বাদ নিতে ভালোবাসে।’

এর আগে রাশিয়ার সেনাবাহিনী বেসামরিক জনাকীর্ণ এলাকায় বোমা হামলা অব্যাহত রেখেছে বলে দাবি করেছেন, ইউক্রেন সামরিক বাহিনীর জেনারেল স্টাফ।

এক ফেসবুক পোস্টে তিনি জানিয়েছেন, স্থলে সামরিক অভিযানে ব্যর্থ হয়ে বিমান হামলা জোরদার করেছে রাশিয়া। এখন তারা ইউক্রেনের শহরগুলোর অবকাঠামো ও জনাকীর্ণ এলাকায় হামলা চালাচ্ছে।

ওই বিবৃতিতে আরও দাবি করা হয়, রাশিয়া ইচ্ছা করেই ইউক্রেনের অনলাইন যোগাযোগ ব্যবস্থা লক্ষ্য করে সাইবার হামলা চালাচ্ছে। এছাড়াও রাশিয়ার সেনারা ইউক্রেনের টিভি ও রেডিওর সম্প্রচার ভবনকে হামলার লক্ষ্যবস্তু বানাচ্ছে, সাথে মিথ্যা তথ্যও ছড়াচ্ছে।

এদিকে ইউক্রেন অভিযানে তিন সপ্তাহের কম সময়ে রাশিয়ার সাত হাজার সেনা মারা গেছেন। মার্কিন কর্মকতার বরাতে এমনটাই জানিয়েছে দেশটির গণমাধ্যম নিউইয়র্ক টাইমস।


আমেরিকার গোয়েন্দার জানিয়েছে, ইউক্রেন অভিযানে সাত হাজারের বেশি রুশ সেনা নিহত হয়েছে। ইরাক এবং আফগান অভিযানে ২০ বছরেরও এতো মার্কিন সেনা নিহত হয়নি বলে দাবি করেছে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা কর্মকর্তারা।

ইউক্রেন অভিযানের রাশিয়ার দেড় লাখের বেশি সেনা অংশ নিয়েছে। তাদের মধ্যে ১৪ থেকে ২১ হাজার সেনা আহত হয়েছেন। এছাড়াও রাশিয়ার চার জেনারেলকে হত্যার দাবি করেছে ইউক্রেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status