ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২৫ জুন ২০২৬ ১১ আষাঢ় ১৪৩৩
আজ জার্মানির সংসদে ভাষণ দেবেন জেলেনস্কি
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Thursday, 17 March, 2022, 2:16 PM

আজ জার্মানির সংসদে ভাষণ দেবেন জেলেনস্কি

আজ জার্মানির সংসদে ভাষণ দেবেন জেলেনস্কি

আজ বৃহস্পতিবার জার্মানির সংসদে নিম্নকক্ষে ভাষণ দেবেন রুশ সামরিক অভিযানে বিধ্বস্ত ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

বাংলাদেশ সময় দুপুর ২টায় এই ভাষণ দেবেন তিনি। এর আগে বুধবার মার্কিন কংগ্রেসে ভিডিও কনফারেন্সে ভাষণ দেন জেলেনস্কি।
সাবেক সোভিয়েত ইউনিয়নের দেশ ইউক্রেনে সামরিক অভিযান চালাচ্ছে বিশ্বের দ্বিতীয় পরাশক্তি রাশিয়া। গত ২৪ ফেব্রুয়ারি ভোর থেকে এই অভিযান শুরু হয়। এরই মধ্যে বৃহস্পতিবার ২২তম দিনে গড়িয়েছে অভিযান। বিগত ২১ দিনে ইউক্রেনের বেশ কয়েকটি নগরী দখলে নিয়েছে রুশ বাহিনী।

ইউক্রেনে রুশ সামরিক অভিযান শুরুর পর তাৎক্ষণিকভাবে দেশটির পাশে দাঁড়ানোর ঘোষণা দেয় জার্মানি। সেই সঙ্গে ইউক্রেনকে সহায়তার ঘোষণা দেয় ইউরোপীয় ইউনিয়নভুক্ত অন্যান্য দেশ। এছাড়াও বিশ্বের সবচেয়ে বড় পরাশক্তি মার্কিন যুক্তরাষ্ট্রও ইউক্রেনকে সহায়তার ঘোষণা দেয়।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status