ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ২৬ জুন ২০২৬ ১১ আষাঢ় ১৪৩৩
বস্তায় ভরে যুবককে ফেলে দেওয়া হলো নদীতে, জীবিত উদ্ধার
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Thursday, 17 March, 2022, 2:09 PM

বস্তায় ভরে যুবককে ফেলে দেওয়া হলো নদীতে, জীবিত উদ্ধার

বস্তায় ভরে যুবককে ফেলে দেওয়া হলো নদীতে, জীবিত উদ্ধার

লালমনিরহাটে নদীর পাড় থেকে বস্তাবন্দি হাত-পায়ে শিকল বাঁধা অবস্থায় জাহিদ হোসেন নামে এক যুবককে জীবিত উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে সদর উপজেলার খুনিয়াগাছ এলাকার ত্রিমোহনী নদীর ব্রিজের নিচ থেকে তাকে উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত জাহিদ হোসেন ঐ উপজেলার রাজপুর ইউনিয়নের হুদুরবাজার এলাকার আবু বক্করের ছেলে।

প্রত্যক্ষদর্শী কার্তিক কুমার আচার্য জানান, সকালে ব্রিজের উপরে হাঁটতে গিয়ে নদীতে একটি বস্তা দেখতে পান। পরে স্থানীয় ও পুলিশের সহায়তায় বস্তা খুলে ঐ যুব্ককে হাত-পায়ে শিকল বাঁধা অবস্থায় উদ্ধার করা হয়। পরে জাহিদ হোসেন জীবিত আছেন বুঝতে পেরে পুলিশ সঙ্গে সঙ্গে তাকে লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি করে।

লালমনিরহাট সদর হাসপাতালের আরএমও ডা. কামরুল হাসান প্রিন্স জানান, ঐ যুব্কর শরীরে কোনো চেতনানাশক ইনজেকশন প্রয়োগ করা হতে পারে।বর্তমানে তিনি সুস্থ আছেন।

লালমনিরহাট সদর থানার ওসি শাহা আলম জানান, ঐ যুবককে হত্যার উদ্দেশ্যে অচেতন করে বস্তায় ভরে নদীতে ফেলে দেওয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status