ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ২৬ জুন ২০২৬ ১১ আষাঢ় ১৪৩৩
সুবাহর প্রতারণার শিকার অন্যরাও যোগাযোগ করেছে: ইলিয়াস
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Thursday, 17 March, 2022, 1:55 PM

সুবাহর প্রতারণার শিকার অন্যরাও যোগাযোগ করেছে: ইলিয়াস

সুবাহর প্রতারণার শিকার অন্যরাও যোগাযোগ করেছে: ইলিয়াস

মডেল-অভিনেত্রী শাহ হুমায়রা সুবাহকে বিয়ে করে আলোচনায় আসেন সংগীতশিল্পী ইলিয়াস হোসাইন। গত বছরের ১ ডিসেম্বর ঘরোয়া আয়োজনে বিয়ে হয় তাদের। কয়েক দিন পর বিয়ের খবর প্রকাশ্যে আনেন। কিন্তু সুখবর প্রকাশ্যে আসার সঙ্গে উন্মোচিত হয় নানান বিতর্ক।

দাম্পত্য জীবনের এক মাস অতিক্রম না হতেই বেঁজে ওঠে ভাঙনের সুর। ইলিয়াসের বিরুদ্ধে যৌতুকের দাবিসহ পর্নোগ্রাফি আইনে মামলা করেন সুবহা। অন্যদিকে ইলিয়াসও সুবহার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেছেন। আপাতত দুজনই আদালতে লড়ছেন। সেখানেই তাদের সব অভিযোগের সমাধান মিলবে।

চলমান এই দ্বন্দ্বের মাঝেই সামনে এসেছে নতুন খবর। ইলিয়াসের আগে আরো একটি বিয়ে করেছিলেন সুবাহ! ২০১৭ সালে গাইবান্ধা থানায় সুবাহর করা একটি অভিযোগপত্রের সূত্র ধরে সেই বিয়ের খবর উঠে আসে। সেখানে পর্নোগ্রাফি আইনে অভিযোগ করেন সুবাহ।

অভিযোগ থেকে জানা যায়, তাকে ফাঁদে ফেলে অবৈধ সম্পর্ক করে তা মোবাইল ফোনে রেকর্ড করে রাখা হয়। পরবর্তীতে তাকে ব্ল্যাকমেল করতে থাকে। সুবাহর সেই মামলার কপিতে সাক্ষী হিসেবে স্বামীর নাম লেখা মো. ইয়াসির আরাফাত। সুবাহর সেই মামলার কপিটি তার বর্তমান স্বামী গায়ক ইলিয়াস প্রকাশ্যে এনেছেন। যদিও ইলিয়াসের অভিযোগকে মিথ্যা দাবি করেছেন সুবাহ।

এদিকে ইলিয়াসকে নিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমে মিথ্যাচার করছেন সুবাহ। বিষয়টি সবার সামনে পরিষ্কার করতে বুধবার (১৬ মার্চ) সকালে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও বার্তা প্রকাশ করেছেন এই গায়ক।

সেখানে তিনি উল্লেখ করেন, সুবাহ পুরো জাতির কাছে এবং আমার কাছেও বলেছিল আমিই তার প্রথম স্বামী। কিন্তু না, তিনি সবার সঙ্গে প্রতারণা করেছেন। এর আগেও সুবাহর একটি বিয়ে হয়। তবুও আমাকে বিয়ের সময় কাবিননামায় সুবাহ নিজেকে কুমারী উল্লেখ করে। সে আমার সঙ্গে প্রতারণা করেছে।

ইলিয়াস যোগ করেন, ২০১৭ সালে গাইবান্ধা থানায় করা ওই মামলায় সুবাহ নিজেকে বিবাহিত উল্লেখ করেছেন। এখন সুবাহ যদি নিজেকে অবিবাহিত দাবি করে, তাহলে সে ওই সময় পুলিশের সঙ্গে প্রতারণা করেছে। তবে তার ওই মামলাটি ছিল ভুয়া। মানুষকে ব্ল্যাকমেইল করার উদ্দেশ্যেই সে মামলাটি করেছিলো। আর যদি সুবাহ আগের বিয়ের কথা স্বীকার করে, তাহলে সে আমার সঙ্গে প্রতারণা করেছে। কেননা কাবিননামায় সে নিজেকে কুমারী উল্লেখ করেছে। আমার কাছে সব প্রমাণ আছে।

এদিকে গাইবান্ধার ইয়াসির আরাফাতকে বিয়ের তথ্য সঠিক উল্লেখ করে তিনি বলেন, কিছুদিন আগে এই তথ্যগুলো আমার কাছে আসে। তারপর ভালোভাবে যাচাই বাছাই করি। যখনই আমি সত্যতা পেয়েছি, তখন বিষয়টিকে সামনে নিয়ে আসি।

ইলিয়াসের বিরুদ্ধে মামলা করতে সুবাহকে সাহায্যকারীদের হুঁশিয়ারি দিয়ে এই গায়ক বলেন, ‘আমার বিরুদ্ধে সুবাহকে যারা মিথ্যা মামলা করতে সহায়তা করেছে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেব।’

ইলিয়াসের ভাষ্য, ‘প্রতারক মেয়েকে সাপোর্ট দিয়ে নিজেদের ইমেজ নষ্ট করবেন না। আমি এতদিন চুপ ছিলাম। কিন্তু এবার মুখ খুলতে বাধ্য হলাম। একটা ভয়ংকর প্রতারণার শিকার হয়েছি। যে অপরাধী তার আজ বা কাল বিচার হবেই। সুবাহ অন্য যাদের সঙ্গে প্রতারণা করেছিল তারাও আমার সাথে যোগাযোগ করেছে।’

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status