ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ২৯ জুন ২০২৬ ১৪ আষাঢ় ১৪৩৩
গ্রিল কেটে বিদ্যালয়ের অফিস কক্ষে প্রবেশের অভিযোগ
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Wednesday, 16 March, 2022, 5:08 PM

গ্রিল কেটে বিদ্যালয়ের অফিস কক্ষে প্রবেশের অভিযোগ

গ্রিল কেটে বিদ্যালয়ের অফিস কক্ষে প্রবেশের অভিযোগ

বাগেরহাটের মোরেলগঞ্জ সদরের এসিলাহা পাইলট উচ্চ বিদ্যালয়ে গ্রিল কেটে অফিস কক্ষে প্রবেশের অভিযোগ উঠেছে।

মঙ্গলবার দিবাগত রাতে পেছনের জানালার গ্রিল কেটে অজ্ঞাত ব্যক্তি অফিস কক্ষে  প্রবেশ করে। অফিস কক্ষের তিনটি স্টিলের আলমারি ভেঙে কাগজপত্র তছনছ করা হয়েছে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল মালেক হাওলাদার বলেন, বুধবার সকাল ৮টার দিকে কক্ষে গিয়ে কম্পিউটার, ল্যাপটপ, সিসি ক্যামেরার মনিটর পড়ে থাকতে দেখা যায়। অতি গুরুত্বপূর্ণ কোনো কাগজপত্র চুরি হয়ে যাওয়ার আশঙ্কার কথা জানান তিনি।

খবর পেয়ে থানা পুলিশ বেলা ১১টার দিকে ঘটনাস্থল পরিদর্শন করে।

এ বিষয়ে থানার এসআই প্রসেনজিৎ বলেন, ঘটনাটি জটিল মনে হচ্ছে। অধিক তদন্ত ছাড়া কিছু বলা যাচ্ছে না।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, বিদ্যালয়টির শিক্ষকদের মধ্যে বিভক্তি ও ম্যানেজিং কমিটির ব্যবস্থাপনা নিয়ে দীর্ঘ দিন ধরে বিবাদ চলে আসছে। এই বিষয়টিও নেপথ্যে থাকতে পারে বলে মনে করছেন তারা।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status