ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ২৯ জুন ২০২৬ ১৫ আষাঢ় ১৪৩৩
মোস্তাফিজদের টিম বাসে হামলা
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Wednesday, 16 March, 2022, 4:15 PM

মোস্তাফিজদের টিম বাসে হামলা

মোস্তাফিজদের টিম বাসে হামলা

২০০৯ সালে পাকিস্তানে সফররত শ্রীলঙ্কান ক্রিকেটারদের বাসে সন্ত্রাসী হামলা হয়। এরপর দীর্ঘদিন পাকিস্তান সফরে যায়নি কোনো দল। হোম গ্রাউন্ড হিসেবে আরব আমিরাতকে বেছে নেয় পিসিবি। সেই ন্যক্কারজনক ঘটনার রেশ কাটিয়ে পাকিস্তানে ফিরেছে ক্রিকেট। এবার টিম বাসে হামলার ঘটনা ঘটলো ভারতে। মঙ্গলবার রাতে আইপিএলে মোস্তাফিজুর রহমানের দল দিল্লি ক্যাপিটালসের বাসে হামলা হয়। তবে কোনো সন্ত্রাসী নয়; মুম্বইয়ের একটি পরিবহন শাখার কর্মীরা হামলা চালায় বাসটিতে।

মুম্বইয়ের একটি রাস্তার পাশে রাখা ছিল দিল্লি ক্যাপিটালসের বাসটি। সেখানেই অজ্ঞাতপরিচয় ৫-৬ জন বাসে ভাঙচুরের চেষ্টা করে।
হামলাকারীরা মুম্বইয়ের রাজ ঠাকরের মহারাষ্ট্র নবনির্মাণ সেনার (এমএনএস) পরিবহন শাখার সদস্য বলে জানা গিয়েছে। দলের বাস আক্রান্ত হলেও কেউ অবশ্য আহত হননি। ঘটনায় দিল্লি ক্যাপিটালসের পক্ষ থেকে এফআইআর দায়ের করা হয়েছে মুম্বইয়ের কোলাবা থানায়। অজ্ঞাতপরিচয়ে হামলাকারীদের বিরুদ্ধে আইপিসির ১৪৩, ১৪৭, ১৪৯ এবং ৪২৭ ধারায় মামলা দায়ের করেছে মুম্বই পুলিশ।

দিল্লি দলের বাসটি আনা হয়েছে উত্তরপ্রদেশ থেকে। তা নিয়েই ক্ষোভ হামলাকারীদের। এমএনএস কর্মীদের প্রশ্ন, স্থানীয় কোনও পরিবহন সংস্থার থেকে কেন বাস নেওয়া হয়নি? মুম্বইয়ে প্রতিযোগিতা হচ্ছে। অথচ সুদূর উত্তরপ্রদেশ থেকে কেন বাস আনতে হবে? ক্রিকেটারদের হোটেল থেকে স্টেডিয়ামে যাতায়াতের জন্য উপযুক্ত বাস কি মুম্বই বা মহারাষ্ট্রে নেই?

১০ দিন বাদেই শুরু হবে ইন্ডিয়ান প্রিমিয়ার লীগের এবারের আসর। তার এমন ঘটনার জেরে আইপিএল খেলুড়ে দলগুলোর নিরাপত্তা আরো বৃদ্ধি করার কথা ভাবা হচ্ছে। ২৭শে মার্চ মুম্বই ইন্ডিয়ান্সের বিপক্ষে প্রথম খেলতে নামবে মোস্তাফিজদের দিল্লি।

আইপিএলের মেগা অকশনে ২ কোটি রুপিতে বাংলাদেশি পেসার মোস্তাফিজুর রহমানকে ভেড়ায় দিল্লি ক্যাপিটালস। এর আগে সানরাইজার্স হায়দরাবাদ, মুম্বই ইন্ডিয়ানস ও রাজস্থান রয়্যালসের হয়ে খেলেছেন কাটার মাস্টার। মোস্তাফিজ দল পেলেও সাকিব আল হাসান অকশনে থেকে যান অবিক্রিত।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status