ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ২৯ জুন ২০২৬ ১৫ আষাঢ় ১৪৩৩
স্ত্রী গেলেন কাজে, পাশের বাসার ভাবির সর্বনাশ করলেন ‘বেকার স্বামী’
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 16 March, 2022, 3:51 PM

স্ত্রী গেলেন কাজে, পাশের বাসার ভাবির সর্বনাশ করলেন ‘বেকার স্বামী’

স্ত্রী গেলেন কাজে, পাশের বাসার ভাবির সর্বনাশ করলেন ‘বেকার স্বামী’

সাভারের আশুলিয়ায় গ্যাসের সিলিন্ডারের সমস্যার কথা বলে ঘরে ডেকে নিয়ে এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত আসাদুজ্জামান রকিকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার সকালে আশুলিয়ার কাঠগড়া সরকারবাড়ি এলাকার হাফিজ উদ্দিন সরকারের ভাড়া বাড়িতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় রাতেই আশুলিয়া থানায় মামলা করেন ভুক্তভোগী গৃহবধূ।

গ্রেফতার ২৫ বছর বয়সী রকি দিনাজপুরের হাকিমপুর উপজেলার নওপাড়া গ্রামের আব্দুল হান্নান হকের ছেলে। তিনি আশুলিয়ার কাঠগড়া সরকারবাড়ি এলাকায় স্ত্রীকে নিয়ে ভাড়া বাসায় থাকতেন। তার স্ত্রী পোশাক কারখানায় চাকরি করলেও রকি কোনো কাজ করতেন না।

জানা গেছে, স্বামীর সঙ্গে কাঠগড়া এলাকায় একটি বাড়িতে ভাড়া থাকেন ওই গৃহবধূ। তার স্বামী পোশাক কারখানায় কাজ করেন। রকি তাদের পার্শ্ববর্তী কক্ষে স্ত্রী নিয়ে ভাড়া থাকেন। সোমবার সকালে গৃহবধূর স্বামী কাজে চলে যান।

এ সুযোগে গ্যাসের সিলিন্ডারের সমস্যার কথা বলে ওই গৃহবধূকে নিজ ঘরে ডেকে নেন রকি। পরে তাকে ধর্ষণ করেন। ঘটনাটি পাশের বাসায় ভাইকে খুলে বলেন ভুক্তভোগী গৃহবধূ। এরপর কারখানা থেকে ভুক্তভোগীর স্বামী এলে থানায় অভিযোগ করেন ওই গৃহবধূ।

আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) ফরহাদ বিন করিম বলেন, গৃহবধূর অভিযোগের ভিত্তিতে রাতেই রকিকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া ভুক্তভোগী গৃহবধূকে স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানো হয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status