ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ৩০ জুন ২০২৬ ১৬ আষাঢ় ১৪৩৩
হিজাব বিতর্ক: যে রায় দিলেন কর্ণাটকের হাইকোর্ট
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 16 March, 2022, 12:01 PM

হিজাব বিতর্ক: যে রায় দিলেন কর্ণাটকের হাইকোর্ট

হিজাব বিতর্ক: যে রায় দিলেন কর্ণাটকের হাইকোর্ট

ভারতের কর্ণাটক রাজ্যের উচ্চ আদালত ক্লাসে হিজাব পরা নিষিদ্ধের পক্ষে রায় দিয়েছেন। ফলে ওই নিষেধাজ্ঞার বিরুদ্ধে উচ্চ আদালতে দায়ের করা পাঁচটি পিটিশন খারিজ হয়ে গেছে। খবর এনডিটিভির।

হিজাব পরা অপরিহার্য ধর্মীয় অনুশীলন নয় বলে আদেশ দেন কর্ণাটকের হাইকোর্ট।

মঙ্গলবার (১৫ মার্চ) সকালে প্রধান বিচারপতি রিতু রাজ অসথি, বিচারপতি কৃষ্ণ এস দীক্ষিত এবং জেএম খাজির সমন্বয়ে গঠিত তিন বিচারপতির বেঞ্চ এ আদেশ দেন।

এর আগে চলতি বছরের প্রথম দিনে কর্ণাটকে একটি সরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে হিজাব পরিহিত কয়েকজন শিক্ষার্থীকে ক্লাসে বসতে বাধা দেওয়া হয়। কলেজ উন্নয়ন সমিতির সভাপতি বিজেপি বিধায়ক রঘুপতি ভাট জানিয়ে দেন, হিজাব পরিহিতরা ক্লাসে ঢুকতে পারবেন না। সেই বিতর্ক দ্রুত ছড়িয়ে পড়ে রাজ্যজুড়ে।

হিজাব পরে স্কুল-কলেজে ক্লাস করার অনুমতির দাবিতে আন্দোলন শুরু করে মুসলিম শিক্ষার্থীরা। এই আন্দোলনের পাল্টা ব্যবস্থা হিসেবে গেরুয়া উত্তরীয় পরে আন্দোলন শুরু করে একাধিক হিন্দুত্ববাদী সংগঠন। এভাবে হিজাবের পক্ষে-বিপক্ষে আন্দোলন শুরু হলে কয়েকটি এলাকায় পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষের ঘটনা ঘটে। জারি করা হয় ১৪৪ ধারা। এমন পরিস্থিতিতে রাজ্যের সব স্কুল কলেজ অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়।

এর পরিপেক্ষিতে গত ২৬ জানুয়ারি কর্নাটক সরকার একটি বিষয়টি খতিয়ে দেখতে একটি কমিটি গঠন করে। পাশাপাশি এক আদেশে সরকার জানায়, ওই কমিটি সুপারিশ করার আগ পর্যন্ত শিক্ষার্থীরা কেবল নির্দিষ্ট ইউনিফর্মের বাইরে হিজাব বা গেরুয়া উত্তরীয় আর কিছু পরেই ক্লাসে যোগ দিতে পারবে না। সরকারের এই আদেশের বিরুদ্ধে কর্নাটক হাইকোর্টে রিট মামলা দায়ের কয়েকজন ছাত্রী। তারা দাবি করেন, ধর্মীয় অনুশাসন হিসেবে হিজাব তাদের মৌলিক অধিকারের মধ্যে পড়ে।

তবে আদালতের মতে, হিজাব পরা অপরিহার্য ধর্মীয় অনুশীলন নয়। তাই এটি নিষিদ্ধ করা বা না করার এখতিয়ার রাখে স্কুল বা কলেজ কর্তৃপক্ষ।

যদিও ইতোমধ্যে এই রায়কে চ্যালেঞ্জ করার ঘোষণা দিয়েছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status