ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ১ জুলাই ২০২৬ ১৭ আষাঢ় ১৪৩৩
ভাঙার হাত থেকে বেঁচে গেল ৫০ সংসার
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Tuesday, 15 March, 2022, 7:29 PM

ভাঙার হাত থেকে বেঁচে গেল ৫০ সংসার

ভাঙার হাত থেকে বেঁচে গেল ৫০ সংসার

সুনামগঞ্জে ৫০ জন পুরুষের বিরুদ্ধে তাদের স্ত্রীদের করা ৫০টি যৌতুক মামলা আপসে মিমাংসা করে দিয়েছে আদালত। এ সময় আদালতের পক্ষ থেকে পরিবারগুলোকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।

মঙ্গলবার দুপুরে সুনামগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের বিচারক মো. জাকির হোসেন এ রায় দেন।

সুনামগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) মনির উদ্দিন জানান, যৌতুকসহ নানাবিধ কারণে নির্যাতিত হয়ে স্বামীর ঘর থেকে বিতাড়িত ৫০ জন নারী এবং তাদের সন্তানদের ভবিষ্যতের কথা চিন্তা করে আবারও সংসার করার সুযোগ দিয়েছে আদালত।

অ্যাডভোকেট মনির উদ্দিন বলেন, এমন রায়ে মামলার জট কমছে এবং কয়েকটি সংসার পুরোপুরিভাবে ভাঙার হাত থেকে বেঁচে গেলো। বিচারকের একসঙ্গে এতগুলো পরিবারকে এক করে দেওয়ার বিষয়টি যুগান্তকারী সিদ্ধান্ত।

স্ত্রীর মামলায় আসামি বিশ্বম্ভরপুর উপজেলার বাদশা মিয়া বলেন, আমার ভুল বুঝতে পেরেছি। আদালত যে রায় দিল আমি এবং আমার পরিবার তা মেনে চলব। আমাদের ছোট্ট সংসার আছে। আমরা হাসিখুশি থাকব।

জ্যেষ্ঠ আইনজীবী মতিয়া বেগম বলেন, আজকে যে রায় হলো তার সবগুলোই যৌতুক মামলা এবং আদালত যে রায় দিয়েছেন তা অত্যন্ত ভালো। এমন রায়ে  ধ্বংসের হাত থেকে ৫০ পরিবার রক্ষা পেয়েছে।


পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status