ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ● ৮ অক্টোবর ২০২৬ ● ২৩ আশ্বিন ১৪৩৩
রুশ ৩৮৬ আইনপ্রণেতার ওপর যুক্তরাজ্যের নিষেধাজ্ঞা
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Friday, 11 March, 2022, 8:31 PM

রুশ ৩৮৬ আইনপ্রণেতার ওপর যুক্তরাজ্যের নিষেধাজ্ঞা

রুশ ৩৮৬ আইনপ্রণেতার ওপর যুক্তরাজ্যের নিষেধাজ্ঞা

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ ডুমার ৩৮৬ সদস্যের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাজ্য। এই নিষেধাজ্ঞার আওতায় রুশ আইনপ্রণেতাদের সম্পদ জব্দ করতে পারবে বরিস জনসনের প্রশাসন, তারা যুক্তরাজ্যে ভ্রমণও করতে পারবেন না।

ব্রিটিশ পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ‘পরররাষ্ট্রমন্ত্রী লিজ ট্রুস রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ ডুমার ৩৮৬ সদস্যের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে। কারণ তারা ইউক্রেনের লুহানস্ক ও দোনেতস্ককে স্বাধীন বলে স্বীকৃতি দিয়েছেন।’
মন্ত্রণালয়টি আরও জানায়, ‘নতুন নিষেধাজ্ঞায় থাকা ব্যক্তিরা যুক্তরাজ্যে ভ্রমণ করতে পারবে না, এখানে ব্যবসা ও সম্পদ রাখতে পারবে না।’

এদিকে ইউক্রেনের মানবিক করিডোরগুলোতে অতি দরকারি মানবিক সহায়তার বিষয়টিও নিশ্চিত করতে হবে। তুরস্কের আনতালিয়ায় এমনটাই জানিয়েছেন, ন্যাটোর সেক্রেটারি জেনারেল স্টোলটেনবার্গ।

তিনি বলেন, ‘আমি এখনো বিশ্বাস করি রাজনৈতিক ও কূটনৈতিক আলাপে এই সংকটের সমাধান হবে। তবে আপাতত মানবিক করিডোরগুলোতে যাতেন মানিবক সহায়তা পৌঁছাতে পারে দুই পক্ষকেই সেই নিশ্চয়তা দিতে হবে।

তিনি আরও বলেন, ন্যাটো ইউক্রেনে সেনা অথবা যুদ্ধ বিমান কোনোটাই পাঠাবে না। কারণ এতে রাশিয়া ও ন্যাটোভূক্ত ৩০ সদস্যের মধ্যে যুদ্ধ লেগে যেতে পারে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status