ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ● ৮ অক্টোবর ২০২৬ ● ২৩ আশ্বিন ১৪৩৩
ইভিএম কারচুপিতে জয় বিজেপির, কংগ্রেস চাইলে একসঙ্গে লড়ব : মমতা
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Friday, 11 March, 2022, 8:28 PM

ইভিএম কারচুপিতে জয় বিজেপির, কংগ্রেস চাইলে একসঙ্গে লড়ব : মমতা

ইভিএম কারচুপিতে জয় বিজেপির, কংগ্রেস চাইলে একসঙ্গে লড়ব : মমতা

ভারতের পাঁচ রাজ্যে ভোটের ফল প্রকাশের পর তা নিয়ে প্রথম প্রতিক্রিয়া জানালেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। রাজ্য বাজেট নিয়ে সংবাদ সম্মেলনে সংবাদিকের প্রশ্নের জবাবে তিনি এই প্রতিক্রিয়া জানা

ভারতের প্রাধনমন্ত্রী নরেন্দ্র মোদিকে কটাক্ষ করে শুক্রবার মমতা বলেন, ‘কয়েকটা রাজ্যে জিতে ২০২৪-এর জন্য লাফাচ্ছে। বাংলায় গোহারা হেরেও লজ্জা নেই।’
বৃহস্পতিবার ফল প্রকাশের পরই মোদির দলীয় সদর দফতর থেকে বলা হয়, উত্তরপ্রদেশের ফলে স্পষ্ট ২০২৪-এ ফের ক্ষমতায় আসছে বিজেপি।

ভারতীয় রাজনীতিতে প্রচলিত একটি কথা রয়েছে, দিল্লি দখলের পথ উত্তরপ্রদেশে হয়ে যায়। তবে আজ মমতা বিজেপির উত্তরপ্রদেশ জয়কে সেই অর্থে পাত্তা দিতে নারাজ।

ফল নিয়ে মমতার বলেন, ‌‘এই রায় মানুষের রায় নয়। উত্তরপ্রদেশসহ চার রাজ্যে ইভিএম কারচুপি করে জিতেছে বিজেপি।’

মমতা আরও বলেন, ‘এ যেন মত্যুর আগে ডেথ সার্টিফিকেট লিখে দেওয়া। জন্মের আগে অন্নপ্রাশনের দিন ঘোষণা করা। এখনো তো দু’বছর বাকি। কত কী হতে পারে এই দুই বছরে।’

উত্তরপ্রদেশের ভোট প্রসঙ্গে তিনি বলেন, ‘অখিলেশকে জোর করে হারানো হয়েছে। ইভিএম কারচুপি হয়েছে। ফরেন্সিক টেস্ট হওয়া দরকার।’’

‘অখিলেশ একা লড়েছে। বিরোধী ভোট ভাগ হয়ে গেছে। উত্তরপ্রদেশে অখিলেশের ৩৭ শতাংশ ভোট বেড়েছে, বেড়েছে ৭৮টি আসন। অন্য দিকে ৫৪টি আসন হারিয়েছে বিজেপি। উত্তরপ্রদেশে যেভাবে জিতেছে বিজেপি, তাতে তাদের ভালো হবে না,’- বলেন মমতা।

তবে কংগ্রেস প্রসঙ্গে মমতার মন্তব্য, ‘‘ওরা বারবার হারছে, লোকসভা ভোটে বিজেপি-কে ঠেকাতে হলে বিরোধী আঞ্চলিক দলগুলোতে একজোট হতে হবে। কংগ্রেস চাইলে আমরা সবাই একসঙ্গে লড়তে পারি (২০২৪ সালের লোকসভা নির্বাচন)। আপাতত আক্রমণাত্মক হবেন না, ইতিবাচক হোন।’

প্রসঙ্গত, পাঁচ রাজ্যে ফল প্রকাশের পর বিজেপির উদ্দেশ্যে প্রায় একই টুইট বার্তায় প্রশান্ত কিশোর লেখেন, ‘ভারতের লড়াই হবে ২০২৪ সালে, কোনো রাজ্যের ভোটে নয়। সাহেব তা জানেন। তাই সুচতুরভাবে বিরোধীদের ওপর মনস্তাত্ত্বিক প্রভাব বিস্তারের জন্য রাজ্য বিধানসভা ভোটের ফল ঘিরে উন্মাদনা তৈরির চেষ্টা চালাচ্ছেন। এই মিথ্যা ব্যাখ্যার শরিক হবেন না।’

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status