ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ● ৫ অক্টোবর ২০২৬ ● ২০ আশ্বিন ১৪৩৩
একা পেয়ে স্কুলছাত্রীকে শ্লীলতাহানি, যুবক গ্রেফতার
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Friday, 11 March, 2022, 7:52 PM

একা পেয়ে স্কুলছাত্রীকে শ্লীলতাহানি, যুবক গ্রেফতার

একা পেয়ে স্কুলছাত্রীকে শ্লীলতাহানি, যুবক গ্রেফতার

নওগাঁর রাণীনগরে পঞ্চম শ্রেণির এক ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত দুলাল হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার রাতে উপজেলার আতাইকুলা উত্তরপাড়া গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। ৩৫ বছর বয়সী দুলাল একই গ্রামের লুলু প্রামাণিকের ছেলে।

জানা গেছে, ৯ মার্চ স্কুলে যাচ্ছিল পঞ্চম শ্রেণির ওই ছাত্রী। বাড়ির পাশে কাঁচা রাস্তার কাছে পৌঁছালে তাকে একা পেয়ে শ্লীলতাহানি করেন দুলাল। এ সময় মেয়েটি কান্নাকাটি শুরু করলে পালিয়ে যান তিনি। পরে বাড়ি গিয়ে বিষয়টি পরিবারকে জানায় ভুক্তভোগী শিশু। এরপর বৃহস্পতিবার রাতে দুলালের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন ভুক্তভোগীর মা।

রাণীনগর থানার ওসি শাহিন আকন্দ বলেন, মামলার পর আতাইকুলা উত্তরপাড়া গ্রামে অভিযান চালিয়ে দুলালকে গ্রেফতার করা হয়। শুক্রবার সকালে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status