ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
ব্রাউজারের সমস্যা সমাধানে গুগল-মাইক্রোসফট-মোজিলা
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Friday, 11 March, 2022, 2:35 PM

ব্রাউজারের সমস্যা সমাধানে গুগল-মাইক্রোসফট-মোজিলা

ব্রাউজারের সমস্যা সমাধানে গুগল-মাইক্রোসফট-মোজিলা

অনেক সময়ে গুগল ক্রোমে অনেক ওয়েবসাইট ঠিকভাবে খুলতে চায় না। কিন্তু ফায়ার ফক্স বা ইন্টারনেট এক্সপ্লোরারে সেই সাইট সহজেই খুলে যায়। আবার এর উল্টোটাও হয়। এবার সেই সমস্যাটা দূর করতে একসঙ্গে বসলেন ডেভেলপাররা।

'ইন্টারলপ ২০২২' নামে এক নতুন উদ্যোগে সামিল হয়েছে গুগল, মাইক্রোসফট এবং মোজিলা। সমস্ত ওয়েবসাইটই যাতে সব ব্রাউজারে সমানভাবে খোলে, তা নিশ্চিত করবে তিন ব্রাইজারের ডেভেলপাররা।

তবে এই উদ্যোগ নতুন নয়। গত ২০১৯ সাল থেকেই এ বিষয়ে আলোচনা শুরু হয়েছে। বিভিন্ন ওয়েব ব্রাউজারকে সুষ্ঠ ও সব সাইটের সঙ্গে কমপ্যাটিবল করাই এর মূল উদ্যোগ।

চলতি বছর মূলত ১৫টি দিকে নজর দেওয়া হবে। এর মধ্যে থাকছে ক্যাসকেড লেয়ার্স (এই লেয়ারগুলোতে ওয়েব পেজের একাধিক স্তর), ভিউপোর্ট ইউনিট (বিভিন্ন ব্রাউজার এবং ডিভাইসের ভিউয়িং সাইজ), গ্রিড এবং স্ক্রোলিংয়ের ধরণ ইত্যাদি সুষ্ঠ করার চেষ্টা করা হবে।

বর্তমানে, প্রযুক্তি বাজারের হিসেব মতে, গুগল ক্রোম ব্যবহার করেন ৭৭ শতাংশের বেশি মানুষ। এর পরেই আছে অ্যাপেলের সাফারি (৮.৮৭%), মোজিলা ফায়ারফক্স (৭.৬৯%) এবং মাইক্রোসফট এজ (৫.৮৩%)।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status