ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
নওগাঁয় খাদ্যমন্ত্রীর নামে সড়ক, উচ্ছ্বসিত এলাকাবাসী
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Friday, 11 March, 2022, 2:32 PM

নওগাঁয় খাদ্যমন্ত্রীর নামে সড়ক, উচ্ছ্বসিত এলাকাবাসী

নওগাঁয় খাদ্যমন্ত্রীর নামে সড়ক, উচ্ছ্বসিত এলাকাবাসী

নওগাঁয় সড়ক ও জনপদ বিভাগের আওতায় নিয়ামতপুরের তিন মাথা থেকে পোরশা পর্যন্ত ৩২ কিলোমিটার মহাসড়কের নাম ‘বীর মুক্তিযোদ্ধা সাধন চন্দ্র মজুমদার সড়ক’ করার প্রজ্ঞাপন জারি করেছে সরকার। এতে উচ্ছ্বাস ছড়িয়ে পড়েছে জেলাজুড়ে।

বৃহস্পতিবার রাতে রাষ্ট্রপতির আদেশক্রমে সড়ক ও সেতু মন্ত্রণালয়ের সম্পত্তি শাখার সিনিয়র সহকারী সচিব মো. গোলাম জিলানি স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ আদেশ জারি করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, সড়ক ও জনপদ বিভাগের আওতায় মান্দা-নিয়ামতপুর, শিবপুর-পোরশা মহাসড়কের নিয়ামতপুরের তিন মাথা থেকে পোরশা পর্যন্ত মহাসড়কটির নাম ‘বীর মুক্তিযোদ্ধা সাধন চন্দ্র মজুমদার সড়ক’ নামে নামকরণ করেছে সরকার। এ আদেশ জনস্বার্থে অবিলম্বে কার্যকর করা হবে।

এদিকে খাদ্যমন্ত্রী ও স্থানীয় এমপি বীর মুক্তিযোদ্ধা সাধন চন্দ্র মজুমদারের নামে ৩২ কিলোমিটার রাস্তার নামকরণের অনুমোদন দেওয়ায় উচ্ছ্বাস প্রকাশ করেছেন স্থানীয় জনপ্রতিনিধি ও সাধারণ মানুষ।

স্থানীয়রা বলছেন, সড়কটির নাম সাধন মজুমদারের নামে হোক এটি এই এলাকার মানুষের দীর্ঘদিনের একটা প্রত্যাশা ছিল।

তিন মাথা মোড় এলাকার বাসিন্দা জলিল মণ্ডল বলেন, খাদ্যমন্ত্রী ও বীর মুক্তিযোদ্ধা সাধন চন্দ্র মজুমদারের নামে রাস্তার নামকরণের অনুমোদন দেওয়ায় আমরা অনেক খুশি। এটি আমাদের প্রত্যাশা ছিল।

ওই এলাকার আরেক বাসিন্দা ইমরান হোসেন বলেন, এলাকার সার্বিক উন্নয়নে নেতা সাধন মজুমদারের ভূমিকা অপরিসীম। তার নামে এই রাস্তার নামকরণ করায় ভালো উদ্যোগ বলেও জানান তিনি।

এ বিষয়ে নিয়ামতপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান ফরিদ আহম্মেদ বলেন, আমাদের সবার নেতা খাদ্যমন্ত্রী ও বীর মুক্তিযোদ্ধা সাধন চন্দ্র মজুমদারের নামে সড়কের নাম অনুমোদন দেওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।

এ ব্যাপারে নওগাঁ সড়ক ও জনপদ বিভাগের নিবার্হী প্রকৌশলী মো. সাজেদুর রহমান বলেন, খাদ্যমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা সাধন চন্দ্র মজুমদারের নামে ৩২ কিলোমিটার রাস্তার নামকরণের অনুমোদনের বিষয়ে মন্ত্রণালয় থেকে চিঠি পেয়েছি। অবিলম্বে চিঠিতে উল্লেখিত রাস্তার নামকরণ বাস্তবায়ন করার উদ্যোগ নেয়া হবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status