ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ১৩ মে ২০২৬ ৩০ বৈশাখ ১৪৩৩
ঐক্যবদ্ধ থাকলে নৌকার বিজয় নিশ্চিত: এমপি এনামুল হক
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Thursday, 10 March, 2022, 9:52 PM

ঐক্যবদ্ধ থাকলে নৌকার বিজয় নিশ্চিত: এমপি এনামুল হক

ঐক্যবদ্ধ থাকলে নৌকার বিজয় নিশ্চিত: এমপি এনামুল হক

রাজশাহী-৪ (বাগমারা) আসনের সংসদ সদস্য, সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইঞ্জিনিয়ার এনামুল হক বলেছেন, আওয়ামী লীগ সরকার উন্নয়নের সরকার। বর্তমান সরকারের আমলে কাউকে উন্নয়ন চাইতে হয় না। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা শহরের পাশাপাশি প্রত্যন্ত এলাকার উন্নয়ন করে চলেছেন। তাঁর কাছে কোন এলাকার উন্নয়ন চাইতে হয় না। দেশের প্রতিটি মানুষের কথা চিন্তা করেন তিনি।

আগামী নির্বাচনে পুণরায় নৌকার বিজয় ঘটাতে হবে। ঐক্যবদ্ধ থাকলে কেউ নৌকার পরাজয় ঘটাতে পারবেনা। নৌকার বিজয় হলে মানুষ শান্তিতে বসবাস করতে পারে। বৃহস্পতিবার সন্ধ্যায় মচমইল বাজারে শুভডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগ নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে এসব কথা বলেন তিনি।

প্রধান অতিথি আরো বলেন, আগামী জাতীয় নির্বাচনের প্রস্তুতি এখন থেকে গ্রহণ করতে হবে। শান্তিতে থাকার পাশাপাশি এলাকার উন্নয়ন ঘটাতে হলে বাংলাদেশ আওয়ামী লীগের নৌকা প্রতীকের বিজয় নিশ্চিত করতে হবে। দেশে চলমান উন্নয়নের গতিধারা বজায় রাখতে আওয়ামী লীগ সরকারের বিকল্প নেই।

এক সময় বাগমারার মানুষকে বিনা অপরাধে হত্যা করেছে বিএনপি’র সন্ত্রাসীরা। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর সেই হত্যাকান্ড বন্ধ হয়েছে। সেই দিনে আর ফিরে যেতে চাইনা বাগমারাবাসী। শান্তিতে থাকতে সকল ভেদাভেদ ভুলে নৌকার বিজয়ে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে সবাইকে।
 
শুভডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক চেয়ারম্যান আব্দুল হাকিম প্রামানিকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আজাহার আলীর পরিচালনায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও চেয়ারম্যান অধ্যক্ষ গোলাম সারওয়ার আবুল।

এ সময় উপস্থিত ছিলেন, রাজশাহী জেলা আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক অধ্যক্ষ কুমার প্রতীক দাশ রানা, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আহসান হাবিব, রিয়াজ উদ্দীন আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, মকবুল হোসেন, দপ্তর সম্পাদক নূরুল ইসলাম, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক আলী হাসান, ক্রীড়া বিষয়ক সম্পাদক আশিকুর রহমান সজল, কার্যকরী কমিটির সদস্য শাহরিয়া, জাহেদুর রহিম মিঠু, আওয়ামী লীগ নেতা মাস্টার আব্দুল মজিদ শেখ, নাজমুল ইসলাম, আউচপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রমুখ।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status