ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ১৪ মে ২০২৬ ৩০ বৈশাখ ১৪৩৩
ব্যাংক কর্মকর্তার নাচের ভিডিও ভাইরাল
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 10 March, 2022, 7:42 PM

ব্যাংক কর্মকর্তার নাচের ভিডিও ভাইরাল

ব্যাংক কর্মকর্তার নাচের ভিডিও ভাইরাল

ফরিদপুরের নগরকান্দায় অবসরপ্রাপ্ত সোনালী ব্যাংকের এক কর্মকর্তার নাচের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। ব্যাংক কর্মকর্তা নলিনী রঞ্জন বিশ্বাসের গ্রামের বাড়ি নগরকান্দার পুরাপাড়ায়।

জানা যায়, বুধবার সোনালী ব্যাংকের ফরিদপুরের নগরকান্দা শাখায় অডিট চলছিল। অডিট শেষে রাত ১০টার দিকে এক ঊর্ধ্বতন কর্মকর্তা ও তার সহকর্মীদের অনুরোধে তিনি নাচ করেন। এসময় এক কর্মকর্তা সেই নাচ ভিডিও করে ফেসবুকে আপলোড দেন। মুহূর্তের মধ্যে ভিডিওটি ছড়িয়ে পড়ে। সেখানে বিভিন্ন প্রতিক্রিয়া দেখান মানুষ।  

একাধিক ব্যক্তি জানান, ফরিদপুরের নগরকান্দা সোনালী ব্যাংক কর্মকর্তাদের গ্রাহকদের বসিয়ে রেখে আনন্দ বিনোদন করা দুঃখজনক। কাজে ফাঁকি দিয়ে ব্যাংক কর্মকতার নাচ করা কোনোভাবেই কাম্য নয়।

নলিনী রঞ্জন বিশ্বাস বলেন, আমি একজন অবসরপ্রাপ্ত সোনালী ব্যাংক কর্মকর্তা। নাচের মাস্টার হিসেবে একসময় কাজ করতাম। এটা আমাদের এক সহকর্মী জানতে পেরে তিনি আমাকে ডেকে নিয়ে একটু বিনোদনের অনুরোধ জানান। পরে নাচ করি। তবে সেটা কোনো অফিস কিংবা গ্রাহক সেবার সময়ে নয়। কারণ, রাত ১০টায় নাচ করেছি, সেটা গ্রাহক সেবার সময় হতে পারে না।

এ ব্যাপারে জানতে সোনালী ব্যাংকের নগরকান্দা শাখার ব্যবস্থাপকের মোবাইলে যোগাযোগ করেও পাওয়া যায়নি।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status