ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ১২ আগস্ট ২০২৬ ২৮ শ্রাবণ ১৪৩৩
বাসা ভাড়া নিয়ে দীর্ঘদিন ধরে ‌অসামাজিক কাজ, ৫ তরুণ-তরুণী আটক
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Thursday, 10 March, 2022, 11:13 AM

বাসা ভাড়া নিয়ে দীর্ঘদিন ধরে ‌অসামাজিক কাজ, ৫ তরুণ-তরুণী আটক

বাসা ভাড়া নিয়ে দীর্ঘদিন ধরে ‌অসামাজিক কাজ, ৫ তরুণ-তরুণী আটক

মৌলভীবাজারের বড়লেখা পৌরশহরের পানিধার এলাকায় একটি ভাড়া বাসায় ‘অসামাজিক কার্যকলাপের’ অভিযোগে ৩ তরুণী ও ২ তরুণকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার রাতে তাদের আটক করা হয়। বুধবার দুপুরে তাদের আদালতে সোপর্দ করে পুলিশ।

থানাপুলিশ সূত্রে জানা গেছে, পানিধার এলাকায় একটি বাসা ভাড়া এক নারী দীর্ঘদিন ধরে বিভিন্ন এলাকার তরুণীদের দিয়ে অসামাজিক কাজ চালিয়ে যাচ্ছেন। গোপন সংবাদের ভিত্তিতে থানার এসআই নজরুল ইসলাম, এএসআই আব্দুল হালিম, এএসআই এরশাদ মিয়াসহ একদল পুলিশ মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে ওই বাসায় অভিযান চালান। তখন অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকা অবস্থায় পুলিশ ৩ তরুণী ও ২ তরুণকে আটক করে।
বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর হোসেন সরদার বলেন, অসামাজিকতার দায়ে ৩ তরুণী ও ২ তরুণকে আটক করা হয়েছে। বুধবার দুপুরে তাদের আদালতে সোপর্দ করা হয়।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status