ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ১৩ আগস্ট ২০২৬ ২৯ শ্রাবণ ১৪৩৩
ফেসবুকে থাকছে না লাইক অপশন
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 10 March, 2022, 10:38 AM

ফেসবুকে থাকছে না লাইক অপশন

ফেসবুকে থাকছে না লাইক অপশন

ব্যবহারকারীদের নতুন অভিজ্ঞতা দিতে ফেসবুক পেজের ডিজাইনে বড় পরিবর্তন আনছে মার্ক জাকারবার্কের কোম্পানি। এখন থেকে ফেসবুক পেজে আর থাকবে না ‘লাইক’ বাটন। এর পরিবর্তে ‘ফলোয়ারস’ ফিচারটির ওপর ভিত্তি করে একটি পেজের ফ্যান সংখ্যা যাচাই করা হবে।

নতুন ধরনের কিউঅ্যান্ডএ (Q&A) ফরমেট যুক্ত হতে যাচ্ছে ফেসবুক পেজে। যা ফ্যানদের সঙ্গে আরও যুক্ত হতে সাহায্য করবে। পাশাপাশি আপডেট করা হচ্ছে বিভিন্ন টুলস ও ইনসাইটসেও।

গত বছর থেকেই ফেসবুক পেজের এ নতুন ডিজাইন প্রক্রিয়া শুরু হয়েছে। এরই মধ্যে অনেক ফেসবুক পেজে এ পরিবর্তন চলে এসেছে। বিশেষ করে অভিনেতা, লেখক ও ক্রিয়েটররা সবার আগে এ ফেসবুক পেজ ডিজাইন আপডেট পাবেন। ইংরেজি ভাষার ব্যাবসায়িক পেজগুলোও এ ক্ষেত্রে বিশেষ প্রাধান্য পাবে।

মূলত একটি পেজের জনপ্রিয়তাকে ভুলভাবে উপস্থাপন করে বলেই লাইক ফিচারটি সরিয়ে নেওয়া হচ্ছে। অনেক সময় একজন ব্যবহারকারী কোনো পেজ লাইক ঠিকই দেন, কিন্তু পেজ আনফলো করে রাখেন। এর ফলে পেজে লাইক থাকলেও পেজের কনটেন্ট ব্যবহারকারীর কাছে পৌঁছায় না। আবার অনেকে বন্ধুর অনুরোধে কোনো পেজে লাইক দেওয়ার পর পেজ আনফলো করে পেজ থেকে পোস্ট করা আপডেটসমূহ ইগনোর করেন। এ ধরনের সমস্যা সমাধান করতে পেজ লাইক ফিচারটি পেজ থেকে সরানোর সিদ্ধান্ত নিয়েছে ফেসবুক।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status