ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ১৩ আগস্ট ২০২৬ ২৯ শ্রাবণ ১৪৩৩
৪০ মাইল দীর্ঘ রুশ সামরিক বহরের সেনারা মৃত্যুর মুখে!
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 10 March, 2022, 10:36 AM

৪০ মাইল দীর্ঘ রুশ সামরিক বহরের সেনারা মৃত্যুর মুখে!

৪০ মাইল দীর্ঘ রুশ সামরিক বহরের সেনারা মৃত্যুর মুখে!

প্রায় ৪০ মাইল লম্বা রাশিয়ার সাঁজোয়া কনভয়টি ধীরে ধীরে ইউক্রেনের রাজধানী কিয়েভের দিকে এগোচ্ছে। তবে বিভিন্ন রিপোর্টে বলা হয়েছে, রুশ ওই বিশাল কনভয় যান্ত্রিক ও জ্বালানি সরবরাহের সমস্যার কারণে আটকে গেছে। এটি পুরনো খবর। নতুন খবর, আসছে দিনগুলোতে ইউক্রেনে তাপমাত্রা আরও কমবে, পড়বে প্রচণ্ড ঠাণ্ডা। এতে ওই ৪০ মাইল দীর্ঘ রুশ সামরিক বহরে থাকা দেশটির সেনারা ঠাণ্ডায় জমে মারা যেতে পারে। বাল্টিক নিরাপত্তা ফাউন্ডেশনের গ্লেন গ্রান্ট নামে একজন সিনিয়র প্রতিরক্ষা বিশেষজ্ঞ নিউজউইককে এই কথা বলেছেন।    

মার্কিন সাপ্তাহিক ম্যাগাজিন নিউজউইককে এই বিশেষজ্ঞ বলেন, রুশ বাহিনীর এসব টাংক রেফ্রিজারেটরে পরিণত হতে পারে, যদি সেনারা এসব ট্যাংকের ইঞ্জিন চালু না রাখে।

গ্লেন গ্রান্ট বলেন, সেনারা অপেক্ষা করবে না, তারা ট্যাংক থেকে বের হবে, বনের দিকে হাঁটা শুরু করবে এবং ঠাণ্ডা থেকে মৃত্যু এড়াতে নিজেকে আত্মসমর্পণ করবে।

দ্য ইন্ডিপেন্ডেন্টের প্রতিবেদনে বলা হয়েছে, কিয়েভের দিকে যাওয়া বিশাল এই রুশ বহরের গতি অনেক ধীর হয়ে গেছে। বর্তমানে এই বহর মধ্য কিয়েভ থেকে ১৯ মাইল দূরে।  

খবর, সপ্তাহের মাঝামাঝি সময়য়ে পূর্ব ইউরোপে ঠাণ্ডার পরিমাণ আরও বাড়বে। ধারণা করা হচ্ছে, সে সময় তাপমাত্রা মাইনাস ২০ ডিগ্রি সেলসিয়াসে নামবে। ইতোমধ্যে কিয়েভ ও অন্যান্য অঞ্চলের তাপমাত্রা মাইনাস ১০ ডিগ্রি সেলসিয়াস।

সাবেক ব্রিটিশ সেনা মেজর কেভিন প্রাইস ডেইলি মেইলকে বলেছে, পারদ নেমে যাওয়ার সঙ্গে সঙ্গে রুশ ট্যাংকগুলো '৪০-টন ফ্রিজার' ছাড়া আর কিছুই হবে না।

তিনি আরও বলেন, তিক্ত পরিস্থিতি আর্কটিক-স্টাইলের যুদ্ধের জন্য প্রস্তুত নয় এমন সেনাদের মনোবল ধ্বংস করবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status