যৌন জীবন নিয়ে যে ১০টি প্রশ্নের উত্তর সবাই জানতে চায়
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 9 March, 2022, 8:51 PM
যৌন জীবন নিয়ে যে ১০টি প্রশ্নের উত্তর সবাই জানতে চায়
যৌন জীবন নিয়ে নারী-পুরুষের যুগ যুগ ধরে অনেক কৌতূহল রয়েছে। তাইতো মনের মধ্যে উকি দেয় নানান প্রশ্ন। এখনকার দিনে সেই সব প্রশ্নের উত্তর পাওয়ার সব চেয়ে বড় মাধ্যম গুগল। সম্প্রতি একটি সমীক্ষায় জানা গিয়েছে, যৌনতা নিয়ে ১০টি বিষয়ে মানুষের কৌতূহল সবচেয়ে বেশি।
১। কন্ডোম নিয়ে অপার কৌতূহল মানুষের। অনেকেই গুগলের কাছে জানতে চান, ন্যূনতম কত বয়স হলে দোকানে গিয়ে জন্মনিরোধক কেনা যায়?
২।দেখা গিয়েছে, মেয়েদের যৌনতা নিয়ে কৌতূহল ছেলেদের বেশি। আবার তাদের অধিকাংশই জানতে চান, মেয়েদের যৌন ইচ্ছা বাড়ানোর সহজ উপায় কী?
৩।মেয়েদের সঠিক যৌনসুখ (অর্গাজম) হয়েছে কি না, তা বোঝার উপায়ও জানতে চান অনেকে। একই সঙ্গে প্রশ্ন থাকে কী ভাবে সেই চরম সুখ দেওয়া যায়।
৪। যৌনরোগ নিয়েও নানা কৌতূহল দেখা যায়। এর বেশিরভাগই বিভিন্ন ভয় থেকে তৈরি প্রশ্ন। অনেকেই যৌনরোগ নিয়ে বিস্তারিত জানতে নিয়মিত গুগলে খোঁজ করেন।
৫। যৌনরোগ নিয়ে কৌতূহলের পাশাপাশি একটা বড় প্রশ্ন থাকে কী ভাবে যৌন সংসর্গ সত্ত্বেও কোনও রকম সংক্রমণ থেকে একশো শতাংশ রক্ষা পাওয়া যায়।
৬।পুরুষদের শুধু নয়, মহিলাদের কাছেও পুরুষাঙ্গ নিয়ে কৌতূহল দেখা যায়। বেশিরভাগ ক্ষেত্রেই জানতে চাওয়া হয়, পুরুষাঙ্গের দৈর্ঘ্য কী ভাবে বাড়ানো সম্ভব।
৭। সঠিক যৌনতার জন্য পুরুষাঙ্গের মাপ ঠিক কেমন হওয়া উচিত তা নিয়েও অপার কৌতূহল দেখা যায়। কী ভাবে মাপতে হবে তা নিয়েও বড় অংশের মানুষ খোঁজ করেন।
৮। কোনও রকম ওষুধের উপরে নির্ভর না করে কী ভাবে যৌনতার ইচ্ছা বাড়ানো যায় তা নিয়ে যেমন প্রশ্ন থাকে, তেমনই কোনও ওষুধ রয়েছে কি না, তা নিয়েও কৌতূহল দেখা যায়।
৯। কিছু সাধারণ যৌন অসুখ নিয়ে কৌতূহলও দেখা যায়। গুগলে সার্চ করে অনেকেই জানতে চান কী কী উপসর্গ দেখলে বুঝতে পারা যাবে যে যৌন রোগের সংক্রমণ হয়েছে।
১০। শেষের প্রশ্নটির উত্তর জানতে চাওয়ার সংখ্যা নাকি সব চেয়ে বেশি। অনেক মানুষ গুগলে সার্চ করে জানতে চান, কী ভাবে সঙ্গম দীর্ঘায়িত করা যায়।