ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ১৬ আগস্ট ২০২৬ ৩১ শ্রাবণ ১৪৩৩
জেনে নিন কিভাবে ফিরে পাবেন হারিয়ে যাওয়া যৌন জীবন
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 9 March, 2022, 8:45 PM

জেনে নিন কিভাবে ফিরে পাবেন হারিয়ে যাওয়া যৌন জীবন

জেনে নিন কিভাবে ফিরে পাবেন হারিয়ে যাওয়া যৌন জীবন

হাড়ভাঙা খাটুনিতে হারিয়ে যেতে বসে যৌনতা। চেপে বসে বিভিন্ন ধরনের শারীরিক সমস্যা। মুক্তির উপায় বাতলালো এক্সপেডিয়া।

সপ্তাহের ৬টা দিন হাড়ভাঙা খাটুনি। সকালের ঘুম না ভাঙতে ভাঙতেই অফিসে বসের কড়কানি। সারাদিনের ক্লান্তি শেষে বাড়ি ফিরে কখন রাতের খাবার শেষ করে ঘুমতে যাওয়া হবে সেটাই তখন মুখ্য উদ্দেশ্য।

এভাবে দিনের পর দিন চলতে চলতে হারিয়ে যেতে বসে যৌনতা। আর তার সঙ্গে চেপে বসে বিভিন্ন ধরনের শারীরিক সমস্যা। জীবন থেকে হারিয়ে যেতে বসে আত্ম বিশ্বাস। বুড়িয়ে যাওয়া তখন শুধু সময়ের অপেক্ষা।

কিন্তু এসবের থেকে মুক্তির উপায় বাতলেছে লন্ডনের একটি সংস্থা এক্সপেডিয়া। তারা জানাচ্ছে হঠাৎ যদি আপনি আপনার সঙ্গী বা সঙ্গিনী-কে নিয়ে বেড়িয়ে যেতে পারেন ঘুরতে, তা ছোটো ট্যুর হোক বা বড়, তাহলেই আপনার জীবনে আসবে বসন্ত।

দৈনন্দিন চাপ থেকে একটু লাগাম ছাড়া জীবন, একটু কাছাকাছি আসা আপনার জীবনে ফিরিয়ে আনতে পারে যৌনতা। আপনার যৌন জীবন হতে পারে উদ্দাম। আপনার হারিয়ে যাওয়া আত্মবিশ্বাস ফিরে আসতে পারে। প্রায় ১০ লক্ষ মানুষের উপর সমীক্ষা চালিয়ে এই কথা জানিয়েছে এক্সপেডিয়া।

সুতরাং আপনি যদি আপনার সেক্স লাইফকে উদ্দাম করতে চান তাহলে দৈনন্দিন চাপ থেকে একটু পালিয়ে চলে যান কোনও পাহাড়ি রাস্তার কোলে কিংবা সমুদ্রতটের ধারে কোনও একাকি নির্জন জায়গায়।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status