ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ১৭ মে ২০২৬ ৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
ইউক্রেনে রয়েছে পরিবার, ভারত থেকে যা বললেন অভিনেত্রী
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Tuesday, 1 March, 2022, 2:32 PM

ইউক্রেনে রয়েছে পরিবার, ভারত থেকে যা বললেন অভিনেত্রী

ইউক্রেনে রয়েছে পরিবার, ভারত থেকে যা বললেন অভিনেত্রী

নাতালিয়া কোজহেনোভা। প্রায় ১১ বছর আগে ইউক্রেন ছেড়ে ভারতে আসেন তিনি। তারপর নাম লেখান বলিউড চলচ্চিত্রে। নাতালিয়া একা ভারতে বসবাস করেন। পরিবারের বাকি সদস্য তার মা, সৎ বাবা, দুই ভাই, দুই ভাতিজা বসবাস করেন ইউক্রেনে। দেশটির রিভন শহরে তাদের বাস। ইউক্রেন-রাশিয়া সংকটের মধ্যে পরিবার নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন এই অভিনেত্রী।

টাইমস অব ইন্ডিয়াকে নাতালিয়া বলেন, ‘আমি আমার মায়ের সঙ্গে কথা বলেছি। মা বলেছেন, রাশিয়ান সৈন্যরা আমাদের শহরে প্রবেশ করছে এবং ঘর-বাড়ি খালি করে আশ্রয় কেন্দ্রে যেতে বলা হয়েছে। মৃত্যু ভয়ে আমার পরিবার ঘরের ভেতরে বন্ধ আছেন। এরই মধ্যে নেটওয়ার্ক সমস্যা হচ্ছে, আমি জানি না শেষ পর্যন্ত তাদের কাছে পৌঁছাতে পারব কিনা।’

ভারত সরকারের সমর্থন কামনা করে নাতালিয়া বলেন, ‘আমার বিশ্বাস ভারত সরকার ইউক্রেনের পাশে দাঁড়াবে। ইউক্রেনে ভারতের অনেক শিক্ষার্থী পড়াশোনা করে। ভারতের অনেক শিক্ষার্থী বিপদে রয়েছেন; আমার বিশ্বাস ইউক্রেনবাসীর জন্য যে পরিণতি অপেক্ষা করছে, তারা একই পরিণতি ভোগ করবে না।’

২০১০ সালে মুক্তি পায় নাতালিয়া অভিনীত প্রথম বলিউড সিনেমা ‘অতিথি তুম কব জায়োগে’। তার পর ‘আঞ্জুনা বিচ’, ‘সুপার মডেল’, ‘তেরে জিসম সে জান তাক’, ‘ইভিল ইজ ব্যাক’সহ বেশ কয়েকটি হিন্দি সিনেমার প্রধান চরিত্রে অভিনয় করেন নাতালিয়া। সম্প্রতি ‘ভানুমতি’ সিনেমার কাজ শেষ করেছেন এই অভিনেত্রী।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status