ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ১৭ মে ২০২৬ ৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
আমরা এই যুদ্ধ চাই না, বললেন আটক হওয়া রুশ সেনা
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Tuesday, 1 March, 2022, 2:38 PM

আমরা এই যুদ্ধ চাই না, বললেন আটক হওয়া রুশ সেনা

আমরা এই যুদ্ধ চাই না, বললেন আটক হওয়া রুশ সেনা

রাশিয়ার সাধারণ সৈন্যদের মিথ্যা বলে ইউক্রেন যুদ্ধে নামানো হয়েছে এবং তারা এই লড়াই চান না। সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল এক ভিডিওতে ইউক্রেনে আটক এক রুশ সেনাকে এসব কথা বলতে শোনা গেছে। সোমবার (২৮ ফেব্রুয়ারি) মার্কিন সাময়িকী নিউজউইক এ নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ইউক্রেনের উত্তর-পূর্বাঞ্চলীয় শহর খারকিভে ইউক্রেনীয় বাহিনীর হাতে ধরা পড়া পাঁচ রুশ সেনার ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যম গুলোতে। গত রবিবার পোস্ট হওয়া ভিডিওটি এ পর্যন্ত সাত লাখের বেশিবার দেখা হয়েছে। এতে দেখা যায়, পেছনে হাতবাঁধা অবস্থায় হাঁটুগেড়ে বসা রুশ সেনাদের প্রশ্ন করছেন ভিডিওধারণকারী। কেন ইউক্রেন আক্রমণ করলেন জানতে চাইলে একে একে জবাব দেন সেনারা। এর আগে নিজ নিজ ইউনিটের পরিচয় দেন তারা।

প্রশ্নের জবাবে সেনারা বলেন, তারা ইউক্রেন আক্রমণ করতে চাননি, প্রশিক্ষণের কথা বলে তাদের এখানে আনা হয়েছিল। এখন তারা বাড়ি ফিরতে চান। প্রথম রুশ সেনা বলেন, (আমরা এখানে এসেছি) প্রশিক্ষণের জন্য। আমাদের ধোঁকা দেওয়া হয়েছিল বলেই আজ আমি এখানে। দ্বিতীয় সেনাও বলেন, প্রশিক্ষণের জন্য এসেছিলাম। আমাকে কমান্ডাররা পাঠিয়েছিল। তৃতীয় সেনা বলেন, প্রথমে বলা হয়েছিল, আমাদের প্রশিক্ষণের জন্য পাঠানো হচ্ছে। কিন্তু পরে (যুদ্ধের) সামনে ঠেলে দেওয়া হয়। লোকজন হতাশ হয়ে পড়ে এবং (যুদ্ধে) যেতে চাচ্ছিল না। কিন্তু তারা বলেছিল, (যুদ্ধে না গেলে) জনগণের শত্রু হয়ে যাবেন। আমরা এই যুদ্ধ চাই না। আমরা শুধু বাড়ি যেতে চাই। আমরা শান্তি চাই।

চতুর্থ সেনাও প্রায় একই কথা বলেন। তার কথায়, তারা (সামরিক কমান্ডাররা) বলেছিল, সব ঠিক হয়ে যাবে। আমরা কিছু জানি না। আমাদের ধোঁকা দেওয়া এবং ফেলে যাওয়া হয়েছে।

ইউক্রেনীয় সামরিক বাহিনীর দাবি, গত পাঁচ দিনে ইউক্রেন আক্রমণকারী রুশ বাহিনী ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে পড়েছে। সংঘাতে রাশিয়ার পাঁচ হাজারের বেশি সেনা নিহত হয়েছে বলে দাবি করেছে ইউক্রেন। এছাড়াও রাশিয়ার ১৯১টি ট্যাঙ্ক, ২৯টি যুদ্ধবিমান, ২৯টি হেলিকপ্টার এবং ৮১৬টি সাঁজোয়া যান ধ্বংস হয়েছে বলে জানিয়েছে তারা।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status