ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ● ২২ নভেম্বর ২০২৬ ● ৭ অগ্রহায়ণ ১৪৩৩
‘স্বেচ্ছায় মৃত্যুবরণ’ ইউক্রেনের সেই ১৩ সেনা সুস্থ আছেন!
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Monday, 28 February, 2022, 11:37 PM

‘স্বেচ্ছায় মৃত্যুবরণ’ ইউক্রেনের সেই ১৩ সেনা সুস্থ আছেন!

‘স্বেচ্ছায় মৃত্যুবরণ’ ইউক্রেনের সেই ১৩ সেনা সুস্থ আছেন!

রাশিয়ার সামরিক বাহিনীর কাছে আত্মসমর্পণ না করে মৃত্যুকে বেছে নিয়েছেন ইউক্রেনের ১৩ সেনা কর্মকর্তা।  কৃষ্ণ সাগরের ছোট্ট দ্বীপ স্নেক আইল্যান্ডে দায়িত্বপালনকালে আত্মসমর্পণে অস্বীকৃতি জানানোয় রাশিয়া বোমা হামলা চালিয়ে তাদের হত্যা করে। ইউক্রেনের দেওয়া তথ্যের ভিত্তিতে এমন খবর জানিয়েছিল বিশ্বের প্রায় সব গণমাধ্যম।  

তবে এ খবরটি সত্য নয়। যে সৈন্যদের মৃত্যুর কথা  বলা হয়েছিল তারা সবাই সুস্থ ও জীবিত আছেন।

সোমবার ইউক্রেনের নৌবাহিনী বিবৃতি দিয়ে বিষয়টি নিশ্চিত করেছে।

বিবৃতিতে দেশটির নৌবাহিনী জানিয়েছে, ওই দ্বীপে থাকা সেনারা রাশিয়ার দুটি  হামলা প্রতিহত করে। কিন্তু গোলাবারুদ ফুরিয়ে আসায় তারা আত্মসমর্পণ করে।

তবে বিবৃতিতে জানানো হয়েছে, সেই দ্বীপটিকে পুরোপুরি ধ্বংস করে দিয়েছে রাশিয়ার নৌ সেনারা।  দ্বীপের লাইট হাউস, এন্টিনা ও বিল্ডিং সবই গুড়িয়ে দেওয়া হয়েছে।

এদিকে রাশিয়ার গণমাধ্যমগুলোতেও ইউক্রেনের সেসব সৈন্যদের দেখানো হয়েছে। তাদের ক্রিমিয়ার সেবাস্তোপোলে আটকে রাখা হয়েছে।

ইউক্রেনের প্রেসিডেন্ট  ভ্লদমির জেলেনস্কি জানিয়েছিলেন, স্নেক আইল্যান্ডে হত্যার শিকার হওয়া সৈন্যদের মরণোত্তর সম্মানে ভূষিত করা হবে। তাদের তিনি দেশের হিরো বলেও উল্লেখ করেছিলেন। তবে এখন সেই ঘটনাটি পুরোপুরি মিথ্যা হিসেবে সামনে এল।

সূত্র: সিএনএন

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status