ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ● ২২ নভেম্বর ২০২৬ ● ৭ অগ্রহায়ণ ১৪৩৩
সয়াবিন তেলের দাম লিটারে আরো ১২ টাকা বাড়ল
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Monday, 28 February, 2022, 6:06 PM

সয়াবিন তেলের দাম লিটারে আরো ১২ টাকা বাড়ল

সয়াবিন তেলের দাম লিটারে আরো ১২ টাকা বাড়ল

চলতি মাসের ৬ ফেব্রুয়ারি বোতলজাত সয়াবিনে লিটারে আট টাকা বাড়িয়ে ১৬৮ টাকা করা হয়েছিল। মাস শেষ হতে না হতেই আবারও সয়াবিন তেলের দাম লিটারে ১২ টাকা বাড়ানোর ঘোষণা দিয়েছেন ব্যবসায়ীরা। আগামীকাল ১ মার্চ থেকে এই দাম কার্যকর করার ঘোষণা দিয়েছেন তাঁরা।

বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন গতকাল রবিবার ভোজ্য তেলের দাম বাড়ানোর ঘোষণা দেয়।


ব্যবসায়ীরা বলছেন, আন্তর্জাতিক বাজারে সয়াবিন তেলের দাম বাড়ছে। তাই দেশের বাজারে মূল্যবৃদ্ধি ছাড়া তাঁদের সামনে আর কোনো পথ নেই।  

বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনে (বিটিসি) সমিতির সচিব মো. নুরুল ইসলাম মোল্লা স্বাক্ষরিত একটি চিঠি পাঠানো হয়েছে। ব্যবসায়ীদের নতুন নির্ধারিত দাম অনুযায়ী আগামী ১ মার্চ থেকে খুচরা বাজারে গ্রাহকদের বোতলজাত সয়াবিন তেলের প্রতি লিটার কিনতে হবে ১৮০ টাকায়।

প্রতি লিটার খোলা সয়াবিন তেলের দাম নির্ধারণ করা হয়েছে ১৪৩ টাকা, পাঁচ লিটার বোতলজাত সয়াবিন তেলের দাম ৮৭০ টাকা। পাম তেলের দাম লিটারপ্রতি ১৫০ টাকা নির্ধারণ করা হয়েছে।

উৎপাদকরা বলছেন, আন্তর্জাতিক বাজারে চলতি মাসের শুরুতে তেলের দাম প্রতি টন এক হাজার ৪০০ ডলার ছাড়িয়েছে।   

অয়েল রিফাইনার্স অ্যান্ড ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন বলেছে, আন্তর্জাতিক বাজারে গত ২০ দিনে সয়াবিন তেলের দাম বেড়ে প্রতি টনে এক হাজার ৭০০ থেকে এক হাজার ৭২৫ ডলারে পৌঁছেছে। দাম না বাড়ালে তাদের ব্যাপক লোকসান গুনতে হবে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status