ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ১৩ মে ২০২৬ ৩০ বৈশাখ ১৪৩৩
হাত বেঁধে পরকীয়া জুটিকে রাতভর নির্যাতন, ছবি ভাইরাল
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Sunday, 27 February, 2022, 7:59 PM

হাত বেঁধে পরকীয়া জুটিকে রাতভর নির্যাতন, ছবি ভাইরাল

হাত বেঁধে পরকীয়া জুটিকে রাতভর নির্যাতন, ছবি ভাইরাল

মেহেরপুরের গাংনীতে পরকীয়া জুটিকে বেঁধে রেখে রাতভর নির্যাতনের অভিযোগ উঠেছে স্থানীয়দের বিরুদ্ধে। শনিবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার হাড়াভাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনার ছবি ফেসবুকে এখন ভাইরাল।

নির্যাতনের শিকার দুজন হলেন- হাড়াভাঙ্গা গ্রামের মতিয়ার রহমানের ছেলে মিজানুর রহমান ও স্থানীয় এক সৌদি প্রবাসীর স্ত্রী।

স্থানীয়রা জানায়, নির্যাতনের শিকার নারীর স্বামী সৌদি প্রবাসী। এর মাঝে এলাকার ব্যবসায়ী মিজানের সঙ্গে তার সম্পর্ক গড়ে তোলে। তাদের চলাচল সন্দেহজনক হওয়ায় হাতেনাতে ধরার পরিকল্পনা করেন স্থানীয় লোকজন। শনিবার রাত সাড়ে ১১টায় তারা দুজনকে একসঙ্গে পাওয়া মাত্রই দড়ি দিয়ে বেঁধে রাখেন। রোববার সকালে উভয়পক্ষের লোকজন সালিশ বৈঠকে মিলিত হন।

বৈঠকে ওই নারী বলেন, আমাকে মিথ্যা কলঙ্কের জালে ফাঁসাতেই এমন অভিযোগ করছে স্থানীয়রা। গত রাতে আমার ঘরে জোর করে ঢোকেন মিজান। তিনি আসার সঙ্গে সঙ্গে আমাকে সংসার ছাড়া করতে মিথ্যা অভিযোগ করেন শ্বশুরবাড়ির লোকজন। আমাদের শুধু বেঁধেই রাখা হয়নি। শারীরিক ও মানসিক নির্যাতনও করা হয়েছে।

ইউপি সদস্য মহিবুল ইসলাম জানান, উভয়পক্ষের লোকজন তাদের ব্যাপারে একমত না হতে পারায় বৈঠক স্থগিত করে মিজানের দুলাভাইয়ের জিম্মায় দেওয়া হয়। ওই নারীকেও তার দুলাভাইয়ের জিম্মায় দেওয়া হয়েছে।

এ বিষয়ে কাজিপুর ইউপি চেয়ারম্যান আলম হোসেন বলেন, আমি সেখানে গিয়েছিলাম। তখন তারা বাঁধা অবস্থায় ছিল না। তবে তাদের সারারাত বেঁধে রাখা হয়েছিল এ বিষয়ে শুনেছি এবং ছবি ফেসবুকে দেখেছি। এ বিষয়ে নির্যাতিতরা আইনের আশ্রয় নিলে সার্বিক সহযোগিতা দেওয়া হবে।

গাংনী থানার ওসি আব্দুর রাজ্জাক বলেন, ঘটনাটি শুনেছি। কিন্তু উভয়পক্ষের কেউ আমাদের কাছে এ পর্যন্ত অভিযোগ করেননি। তাই পুলিশের কোনো ভূমিকা নেই। অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status