ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ১৪ মে ২০২৬ ৩০ বৈশাখ ১৪৩৩
লক্ষ্মীপুরে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Sunday, 27 February, 2022, 1:47 PM

লক্ষ্মীপুরে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ

লক্ষ্মীপুরে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ

লক্ষ্মীপুরে  বসতঘরের সিধেল কেটে পরিবারের সদস্যদের হাত-পা ও মুখ বেঁধে সংঘবদ্ধভাবে এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। ভুক্তভোগী ওই গৃহবধূকে সকালে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ সময় ওই গৃহবধূর স্বর্ণালংকার ও নগদ টাকা লুটে নেওয়া হয়েছে বলে অভিযোগ করেন তার পরিবার। রবিবার ভোর রাতে সদর উপজেলার  তেওয়ারীগঞ্জ ইউনিয়নের চরমটুয়া গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযুক্ত ৫ জনকে ধরতে পুলিশ মাঠে অভিযানে নেমেছে বলে জানান পুলিশ সুপার।

ভুক্তভোগী, স্বজন ও পুলিশ জানায়, রবিবার ভোররাতে স্থানীয় চরমটুয়া গ্রামে কৃষক আব্দুর রহমানের ঘরে সিধেল কেটে প্রবেশ করে সুমন, নাজিম, হোসেন, ইউছুফ ও হারুন নামের ৫ জন যুবক। এ সময় গৃহবধূ, তার শাশুড়ী, ননদ ও ছেলেসহ সবাইকে হাত-পা ও মুখ বেঁধে ফেলে তারা। এসময় গৃহবধূকে ৪ জনে মিলে পালাক্রমে ধর্ষণ করে বলে অভিযোগ করেন ওই গৃহবধূসহ স্বজনরা। পরে তারা (সংঘবদ্ধ চোর ও ধর্ষক) ওই গৃহবধূর ব্যবহৃত স্বর্ণালংকার ও নগদ টাকা লুটে নেয় বলে অভিযোগ করেন ভুক্তভোগীরা। সকালে ভিকটিমকে হাসপাতালে ভর্তি করান স্বজনরা।

হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. মো. আনোয়ার হোসেন জানান, নির্যাতনের অভিযোগের প্রেক্ষিতে পুলিশকে অবহিত করা হয়েছে, তার ডাক্তারি পরীক্ষা-নিরিক্ষা ও চিকিৎসা চলছে।

এদিকে পুলিশ সুপার ড. এ এইচ এম কামরুজ্জামান জানান, গৃহবধূকে ধর্ষণের খবর পেয়ে পুলিশের একাধিক টিমকে ঘটনাস্থল এলাকা, হাসপাতালসহ মাঠে পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত চলছে, অপরাধীদের ধরতে পুলিশ কাজ করছে বলে জানালেন পুলিশের এ কর্মকর্তা।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status