|
ডাক্তারি পড়ার জন্য কেন ইউক্রেনকে বেছে নেন বাংলাদেশি শিক্ষার্থীরা? কারণ জানলে অবাক হবেন
নতুন সময় ডেস্ক
|
![]() ডাক্তারি পড়ার জন্য কেন ইউক্রেনকে বেছে নেন বাংলাদেশি শিক্ষার্থীরা? কারণ জানলে অবাক হবেন জানা গেছে, বাংলাদেশের মতো এত প্রতিযোগিতা নেই ইউক্রেনে। ফলে সেখানে চিকিত্সাবিজ্ঞান খুব সহজেই পড়া যায়। বাইরের ডিগ্রি থাকলে তার গুরুত্ব বেশি হয়। ফলে পরবর্তী পড়াশুনোর ক্ষেত্রে তা লাভদায়ক ভূমিকা পালন করে। এছাড়াও ইবাংলাদেশ সরকার ও ওয়ার্ল্ড হেলথ কাউন্সিল -প্রতিষ্ঠানগুলি ইউক্রেনের এই এমবিবিএস ডিগ্রিকে স্বীকৃতি দেয়। আরও একটি কারণ হল-কম খরচ। বাংলাদেশে বেসরকারি প্রতিষ্ঠানে ডাক্তারি পড়তে প্রচুর টাকা খরচ। আর সরকারি হলে প্রতিযোগিতা অত্যন্ত কঠিন। সকলে সুযোগ পায় না। আর ইউক্রেনে ডাক্তারি পড়তে খরচ বাংলাদেশের চেয়ে তিনগুণ কম। যদিও অনেকেই বলেছেন যে এমবিবিএস-আসন সংখ্যা বাংলাদেশে যথেষ্ট রয়েছে। তা ছেড়ে ইউক্রেনে কেন যান পড়ুয়ারা তা যথেষ্ট স্পষ্ট নয়। তবে অনেকের মতে, বাংলাদেশে যারা সুযোগ না পান তারাই ইউক্রেনে যান এমবিবিএস করতে। বাংলাদেশে ভর্তি পরীক্ষা এবং অত্যন্ত ভাল রেজাল্ট ছাড়া এমবিবিএস সম্ভব নয়। আর সেখানে ইউক্রেনে কিছুটা সহজ। শিক্ষার্থীদের মতে ইউক্রেনে চিকিত্সা বিজ্ঞানের পরিকাঠামো যথেষ্ট উন্নত। বিশ্বজুড়েই ডিগ্রিকে স্বীকৃতি দেয়া হয়।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
