ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ১৭ মে ২০২৬ ২ জ্যৈষ্ঠ ১৪৩৩
আত্মহত্যার কারণ জানানোর পরই দেহকে বিচ্ছিন্ন করলো রেল, ঝরলো চোখের পানি
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 16 February, 2022, 11:25 AM

আত্মহত্যার কারণ জানানোর পরই দেহকে বিচ্ছিন্ন করলো রেল, ঝরলো চোখের পানি

আত্মহত্যার কারণ জানানোর পরই দেহকে বিচ্ছিন্ন করলো রেল, ঝরলো চোখের পানি

মুখের সামনে চালু মোবাইল ক্যামেরা। মুহূর্তেই এলো ট্রেন। দেহকে করলো বিচ্ছিন্ন। এরপরই চোখ থেকে ঝরে পড়লো এক ফোটা পানি। এরপর ধীরে ধীরে বন্ধ হয়ে গেল দুটি চোখ।

সম্প্রতি ভারতের এক রেলকর্মীর মৃত্যুর একটি ভিডিওতে এ দৃশ্য দেখা গেছে।

আনন্দবাজার অনলাইনের এক প্রতিবেদনে জানানো হয়েছে, রেললাইনের উপর শুয়ে রয়েছেন এক ব্যক্তি। দেহের অর্ধেক অংশ ট্রেনের চাকায় পিষ্ট হয়ে কেটে যায়। কোমরের ওপর থেকে বাকি অংশ তখনো অক্ষত। নিশ্চুপ, শান্ত। চোখ থেকে কয়েক ফোঁটা পানি গড়িয়ে পড়ল। মিনিট দশেক পর ধীরে ধীরে চোখ বন্ধ হয়ে যায় তার। এক রেলকর্মীর আত্মহত্যার এ ভিডিয়ো প্রকাশ্যে আসায় শিউরে উঠেছেন অনেকে।

রেলকর্মী নিজেই আত্মহত্যার ভিডিওটি করেন। ৩০ সেকেন্ডের সেই ভিডিওতে আত্মহত্যার কারণও জানিয়েছেন ঐ কর্মী। শ্যালকের বিয়ের অনুষ্ঠানে যাওয়ার কথা ছিল রেলকর্মী রমেশ যাদবের। তাই তার ঊর্ধ্বতনের কাছে ছুটির আবেদন জানিয়েছিলেন। কিন্তু সেই কর্মকর্তা রমেশের ছুটি মঞ্জুর করতে চাননি। আর বিষয়টি নিয়ে খুব হতাশ ছিলেন রমেশ। এরপরই সোমবার কানপুরের পনকী স্টেশনে পৌঁছান তিনি। রেললাইনের উপর শুয়ে পড়েন। মোবাইলে ভিডিয়ো চালু করেন। ততক্ষণে একটি ট্রেন তার দেহ মাঝখান দিয়ে কেটে চলে যায়। যে রকম অবস্থাতে শুয়ে ছিলেন ঠিক সেই অবস্থাতেই ছিলেন রমেশ। শুধু কোমরের নিচ থেকে কেটে আলাদা হয়ে গিয়েছিল। তখনও তার প্রাণ ছিল। এরপরই মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি। স্থানীয়রা দেখে স্টেশনে খবর দিলে জিআরপি এসে তার দেহ উদ্ধার করে নিয়ে যায়।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status