ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ১৭ মে ২০২৬ ৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
রাতে উপুড় হয়ে ঘুমালে যা ঘটবে আপনার শরীরে
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 16 February, 2022, 11:00 AM
সর্বশেষ আপডেট: Wednesday, 16 February, 2022, 11:01 AM

রাতে উপুড় হয়ে ঘুমালে যা ঘটবে আপনার শরীরে

রাতে উপুড় হয়ে ঘুমালে যা ঘটবে আপনার শরীরে

আমরা অনেকেরই উপুড় হয়ে ঘুমানো অভ্যাস। উপুড় হয়ে না ঘুমালে অনেকের ঘুমই আসে না। এছাড়া অনেকেই উপুড় হয়ে বই পড়তে বা লেখালেখি করতেও ভালোবাসেন। তবে এভাবে শোয়া সাময়িক আরামদায়ক মনে হলেও এ অভ্যাসের কারণে মেরুদণ্ড, শ্বাসপ্রশ্বাস, শরীরের বিশ্রাম ও ঘুমের ওপরও প্রভাব পড়তে পারে।


উপুড় ঘুমাবেন না


চিকিৎসকরা সব সময়ে উপুড় হয়ে শোয়ার বদলে চিৎ হয়ে ঘুমানোর পরামর্শ দিয়ে এসেছেন। চিৎ হয়ে শুলে শ্বাসকষ্টের সমস্যা, কোমরে ব্যথা এমনকি ত্বকের সমস্যারও অনেক উপকার পাওয়া যায়।


উপুড় হয়ে শুলে মেরুদণ্ড বা অন্ত্রের উপর চাপ পড়ে। দীর্ঘদিন ধরে উপুড় হয়ে শোয়ার অভ্যাস ঘাড় ও পিঠে ব্যথার কারণ হতে পারে। উপুড় হয়ে শোয়ার ফলে শ্বাস-প্রশ্বাসের স্বাভাবিক প্রক্রিয়ার উপর বিরূপ প্রভাব পড়ে। এর ফলে অনেক সময়ে ঘুমের ব্যাঘাতও ঘটে। আর পর্যাপ্ত ঘুমের অভাবে শারীরিক নানা জটিলতাও দেখা দিতে পারে।

যে কাজগুলি এতদিন উপুড় হয়ে করে এসেছেন, এবার সেগুলি বসে করার অভ্যাস করুন। চেয়ারে বসে কাজ করুন। তবে চেয়ারে বসে কাজ করছেন মানেই সব সময়ে হেলান দিয়ে বসবেন না। সামনের দিকে ঝুঁকে বসে কাজ করাই শরীরেরে জন্য উপকার।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status