|
বাংলাদেশে আসা আফগানিস্তান দলে করোনার হানা, ৮ জনের পজিটিভ
নতুন সময় প্রতিবেদক
|
|
বাংলাদেশে আসা আফগানিস্তান দলে করোনার হানা, ৮ জনের পজিটিভ ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের জন্য বাংলাদেশ সফর করছে আফগানিস্তান জাতীয় ক্রিকেট দল। আগামী ২৩ ফেব্রুয়ারি থেকে আফগানিস্তানের বিপক্ষে সীমিত ওভারের সিরিজ শুরু হবে। কিন্তু সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে ক্যাম্প শুরুর আগে ধাক্কা খেলো সফরকারী দল। বাংলাদেশ সফরে এসে করোনা পজেটিভ হয়েছেন আফগানিস্তান দলের ৮ জন ক্রিকেটার। এ ছাড়া দলের সাপোর্ট স্টাফের ৩ সদস্য ও এক ক্রিকেটারের স্ত্রী’র করোনা ধরা পড়েছে। দলের বাকি সদস্যরা আজ সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে অনুশীলন করছেন। বাংলাদেশের মাটিতে আফগানরা খেলবে তিনটি ওয়ানডে ও দুটি টি-টোয়েন্টি। আগামী ২৩ ফেব্রুয়ারি থেকে শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। সিরিজের বাকি দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে ২৫ ও ২৮ ফেব্রুয়ারি। প্রতিটি ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় বেলা ১১টায়। ওয়ানডে সিরিজ শেষে দুই দল পাড়ি জমাবে ঢাকায়। ‘হোম অব ক্রিকেট’ খ্যাত মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে সিরিজের দুটি টি-টোয়েন্টি। ৩ ও ৫ মার্চ দুটি ম্যাচই শুরু হবে বাংলাদেশ সময় দুপুর ৩টায়। আফগানিস্তানের ওয়ানডে দল: আফগানিস্তান টি-টোয়েন্টি দল: |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
নাঙ্গলকোটে মধ্য বয়সী এক লম্পটের বিরুদ্ধে মাদ্রাসার শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগ
আলফাডাঙ্গায় ২৮ জুন ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন: সফল করতে প্রস্তুতি সভা সম্পন্ন
সেনাবাহিনীর উদ্যোগে পরিচ্ছন্নতা কার্যক্রম ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত
স্মার্টফোন বিস্ফোরণে আতঙ্ক, টঙ্গীতে ভিভো ফোনে অল্পের জন্য রক্ষা পেল পরিবার
