ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২৫ জুন ২০২৬ ১০ আষাঢ় ১৪৩৩
রীতেশের সঙ্গে বিচ্ছেদ নিয়ে মুখ খুললেন রাখি
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Tuesday, 15 February, 2022, 2:03 PM

রীতেশের সঙ্গে বিচ্ছেদ নিয়ে মুখ খুললেন রাখি

রীতেশের সঙ্গে বিচ্ছেদ নিয়ে মুখ খুললেন রাখি

ঘর ভেঙেছে বলিউডের আলোচিত অভিনেত্রী রাখি সাওয়ান্তের। স্বামী রীতেশের সঙ্গে বিচ্ছেদের কথা জানিয়েছেন দিন দুয়েক আগেই। ব্যক্তি জীবনের এই সিদ্ধান্ত নিয়ে কোনও রাখঢাক না করে রাখি জানিয়েছেন, রীতেশ তার সঙ্গে থাকতে চাননি।

২০১৯ সালে সাত পাক ঘুরলেও রাখি স্বামীকে দীর্ঘ দিন জনসমক্ষে আনেননি। তার স্বামীকে নিয়ে প্রশ্ন উঠলে রাখি জানান, পেশায় ব্যবসায়ী রীতেশের আগে একবার বিয়ে হয়েছে এবং তার সন্তান আছে। কিন্তু সেই অতীতের কথা না জেনেই তাকে বিয়ে করেছিলেন অভিনেত্রী। ‘বিগ বস’-এ স্বামীর জন্য অপেক্ষারত রাখিকে হাপুস নয়নে কাঁদতে দেখা গিয়েছে একাধিকবার। অনুরোধ করেছেন, রীতেশ যাতে আত্মগোপন না করে সকলের সামনে আসেন। রাখির ইচ্ছাপূরণ করে অবশেষে ‘বিগ বস’-এর ১৫তম সিজনে অংশগ্রহণ করলেন তার স্বামী। কিন্তু অনুষ্ঠান শেষ হতেই ছেদ পড়ল দাম্পত্যেও।
সম্প্রতি এক সাক্ষাৎকারে রাখি জানিয়েছেন, আইনি জটিলতায় জড়িয়েছিলেন রীতেশ। মন্দা চলছিল তার ব্যবসাতেও। রাখির কথায়, “ওকে আমি খুব ভালবাসতাম। ‘বিগ বস’-এর শেষ হওয়ার পর আমরা আমাদের ফ্ল্যাটে একসঙ্গে থাকছিলাম। কিন্তু এর পর ও ব্যাগ গুছিয়ে চলে যায়। রীতেশে বলে, আমার সঙ্গে ‘বিগ বস’-এ গিয়ে ওকে সমালোচনার মুখে পড়তে হয়েছে। তাই ওর ব্যবসায় অনেক টাকার লোকসান হয়ে গিয়েছে।”

রীতেশের অতীত নিয়েও আর রাখঢাক করেননি রাখি। প্রাক্তন স্বামীর প্রথম বিয়ে প্রসঙ্গে বলেন, “একজন নারী এবং একটি শিশুর সঙ্গে অবিচার করতে পারব না। আমি ধীরে ধীরে মেনে নিচ্ছি যে, ও আমায় ছেড়ে চলে গিয়েছে। সব শেষ হয়ে গিয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status