|
পাঁচ কেজি গাঁজা ও ফেনসিডিলসহ চার কারবারী আটক
মোহাম্মদ জসিম উদ্দিন তুহিন, যশোর জেলা প্রতিনিধি
|
![]() পাঁচ কেজি গাঁজা ও ফেনসিডিলসহ চার কারবারী আটক ১৩ ফেব্রুয়ারি ডিবির এসআই সোলায়মান আক্কাস, এএসআই শফিউর রহমান, এএসআই এসএম ফুরকান ও সংগীয় ফোর্সের সমন্বয়ে বাঘারপাড়া এলাকায় অভিযান পরিচালিত হয়।সকাল ১০ টায় ধলগা বাজারের নাইমের মুরগির দোকানের সামনে থেকে রনি আহমেদ ও মাসুদ রানাকে ৫ কেজি গাঁজাসহ আটক করেন। একই দিন ডিবির এসআই শাহিনুর রহমান, মোহাম্মদ এসআই সামনুর মোল্লা সোহান, এএসআই আশরাফুল ইসলাম, এএসআই নাজমুল ইসলাম ও সংগীয় ফোর্সের সমন্বয়ে অপর একটি টিম অভিযান পরিচালনা করেন। যশোরের মন্ডলগাতী গ্রামের খাইরুল ইসলামের বসতবাড়ির সামনে থেকে রাজিব হোসেন ও ফিরোজ হোসেনকে ৩০ বোতল ফেনসিডিল ও ১টি ইঞ্জিন চালিত নসিমনসহ আটক করা হয়। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
কলেজছাত্র কুপিয়ে হত্যার প্রতিবাদে হাতকাটা হুসাইন’ ও তার সহযোগীদের ফাঁসির দাবি
ভূরুঙ্গামারীতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা পেলেন প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের সহায়তা
বাগমারায় ভুয়া চিকিৎসককে ৬ মাসের কারাদণ্ড, ডায়াগনস্টিক সেন্টারকে ২ লাখ টাকা জরিমানা
দুধকুমারের পানি বাড়ায় প্লাবিত নিম্নাঞ্চল, বন্যার শঙ্কা
