|
বাংলাদেশ রিপোর্টাস ক্লাবের লালমনিরহাট জেলার কমিটি গঠন
এম এ হান্নান, লালমনিরহাট প্রতিনিধি
|
![]() বাংলাদেশ রিপোর্টাস ক্লাবের লালমনিরহাট জেলার কমিটি গঠন ১২ ফেব্রুয়ারী (শনিবার) বিকেল ৩ টায় বাংলাদেশ রিপোর্টাস ক্লাব লালমনিরহাট জেলা শাখার অস্থায়ী কার্যালয়ে জেলা শাখার প্রধান উপদেষ্টা রংপুর সংবাদের সম্পাদক ও প্রকাশক রেজাউল করিম মানিক এবং উপদেষ্টা দৈনিক মানব জমিন পত্রিকার সাংবাদিক শেখ আব্দুল আলিমের উপস্থিতিতে দৈনিক ডেলটা টাইমস পত্রিকার জেলা প্রতিনিধি নুর আলমগীর অনু কে সভাপতি এবং দৈনিক বাংলাদেশ বুলেটিন পত্রিকার উপজেলা প্রতিনিধি এম সহিদুল ইসলাম কে সাধারণ সম্পাদক করে বাংলাদেশ রিপোর্টাস ক্লাবের লালমনিরহাট জেলা শাখার কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। বাংলাদেশ রিপোর্টার্স ক্লাব লালমনিরহাট জেলা শাখার ১১ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটিরা হলেন, দৈনিক ডেলটা টাইমসের জেলা প্রতিনিধি নুর আলমগীর অনু সভাপতি, দৈনিক সংবাদের জেলা প্রতিনিধি মনিরুজ্জামান সরকার সহ সভাপতি, দৈনিক বাংলাদেশ বুলেটিনের উপজেলা প্রতিনিধ এম সহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক, জাগো নিউজ ২৪ ডট কমের জেলা প্রতিনিধি রবিউল হাসান সাংগঠনিক সম্পাদক, যায়যায় দিনের উপজেলা প্রতিনিধি সাব্বির আহমেদ লাভলু কোষাধ্যক্ষ, দৈনিক সকালের সময়ের জেলা প্রতিনিধি জামাল বাদশাহ তথ্য বিষয়ক সম্পাদক, আমাদের রংপুরের স্টাফ রিপোর্টার মানজুরুল ইসলাম সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক, সবুজ নিশান পত্রিকার প্রতিনিধি ওসমান গণী অর্থ বিষয়ক সম্পাদক, দৈনিক নতুন সময় পত্রিকার জেলা প্রতিনিধি এম হান্নান সরকার আইন বিষয়ক সম্পাদক এবং মামুনুর রশীদ মিঠু দপ্তর সম্পাদক। এসময় বাংলাদেশ রিপোর্টাস ক্লাব জেলা শাখার প্রধান উপদেষ্টা রেজাউল করিম মানিক, নব গঠিত কার্যনির্বাহী কমিটির প্রত্যেক সদস্যকে পেশাগত দায়িত্ব পালনে এবং জেলার সংবাদ দেশের মানুষের কাছে তুলে ধরার আহবান জানিয়ে জেলা প্রশাসন,উপজেলা প্রশাসন এবং সুধী মহলের সহযোগিতা কামনা করেন। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
কলেজছাত্র কুপিয়ে হত্যার প্রতিবাদে হাতকাটা হুসাইন’ ও তার সহযোগীদের ফাঁসির দাবি
ভূরুঙ্গামারীতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা পেলেন প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের সহায়তা
চরভদ্রাসন থানায় নবাগত ওসি হিসেবে যোগদান করলেন মোঃ সফর আলী
বাগমারায় ভুয়া চিকিৎসককে ৬ মাসের কারাদণ্ড, ডায়াগনস্টিক সেন্টারকে ২ লাখ টাকা জরিমানা
