ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ২৯ জুন ২০২৬ ১৪ আষাঢ় ১৪৩৩
আশ্বাসের পর আশ্বাস, অবশেষে নিজেরাই বানালেন বাঁশ-কাঠের ব্রিজ
ফরিদপুর প্রতিনিধি
প্রকাশ: Friday, 4 February, 2022, 11:55 PM

আশ্বাসের পর আশ্বাস, অবশেষে নিজেরাই বানালেন বাঁশ-কাঠের ব্রিজ

আশ্বাসের পর আশ্বাস, অবশেষে নিজেরাই বানালেন বাঁশ-কাঠের ব্রিজ

ফরিদপুরের ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়নের তালকান্দা ও ছোট খারদিয়া গ্রামবাসীর উদ্যোগে নির্মিত হয়েছে বাঁশ ও কাঠ দিয়ে ব্রিজ। এ ব্রিজটি দেখতে উৎসুক জনতার ভিড় বাড়ছে এবং চাঞ্চল্য মুখে ফুটেছে দুইপাড়ের হাজার হাজার মানুষের।

অথচ কয়েক যুগ কেটে গেছে জনপ্রতিনিধিদের আশ্বাসে। তাই এলাকাবাসী একত্র হয়ে চেয়ারম্যান, মেম্বার ও এলাকাবাসীর নিজেদের অর্থায়নে বাঁশ ও কাঠ দিয়ে ব্রিজ নির্মাণ করা হয় ।

এলাকাবাসী জানান, ভাঙ্গা উপজেলার কুমার নদ থেকে বিলের মধ্যে যাওয়ার জন্য তালকান্দা ছোট খারদিয়া গ্রামের মাঝে খনন করা হয়েছিল একটি খাল। সেই খালের ওপর নির্মিত হলো বড় একটি কাঠের ব্রিজ। ১০ গ্রামের প্রায় ৩০ হাজার মানুষ এ সড়ক ব্যবহার করতে হয়। খালের ওপর যাতায়াতের ব্যবস্থা না থাকায় চরম দুর্ভোগ পোহাতে হয় এলাকাবাসীর। পরে গ্রামবাসী উদ্যোগ নেয় কাঠ ও বাঁশ দিয়ে ব্রিজ নির্মাণ করার।

বর্তমান ইউপি সদস্য কামরুল হাসান বলেন, এলাকাবাসীর যাতায়াতের একমাত্র পথেই এই খাল। যার কারণে চরম দুর্ভোগে পোহাতে হচ্ছে এলাকাবাসীর। তাই আমরা এলাকাবাসী ও ইউনিয়ন পরিষদের উদ্যোগ কাঠ আর বাঁশ দিয়ে ব্রিজ নির্মাণ শুরু করি। প্রায় ১২ থেকে ১৩ দিন নির্মাণযজ্ঞ চলার পর বৃহস্পতিবার সেতুটি নির্মাণ শেষ করা হয়।

আলগী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ম ম ছিদ্দিক মিয়া বলেন, জনগণের দুর্ভোগের কথা চিন্তা করে নিজস্ব অর্থায়নে প্রায় ৩ লাখ টাকা ব্যয়ে ইউপি সদস্য ও এলাকাবাসীর সহযোগিতায় এটি নির্মাণ করা হয়েছে। আশা করি সংসদ সদস্য মজিবুর রহমান চৌধুরী নিক্সন কাঠ-বাঁশ দিয়ে নির্মিত সেতুটির মেয়াদ শেষ হওয়ার আগেই এটি পাকা সেতুতে রূপান্তরিত করবেন।

পরে বেলুন উড়িয়ে এবং দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে ব্রিজটি উদ্বোধন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন- ইউপি চেয়ারম্যান ম ম ছিদ্দিক মিয়া, প্যানেল চেয়ারম্যান মো. কামরুজ্জামান, মজিবর রহমান, শারমিন বেগম, পুস্প বেগম, মন্নু মাতুব্বর, আলামিন মাতুব্বর, মাহমুদুর রহমান, শহীদ মুন্সীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।

এ বিষয়ে ভাঙ্গা (এলজিইডি) উপসহকারী প্রকৌশলী আলিমুজ্জামান বলেন, ইতোমধ্যে আমরা ওই এলাকায় একটি ব্রিজ নির্মাণ করার পরিকল্পনা করেছি। খুব শিগগিরই একটি মিটিং আহবান করা হবে। অনুমোদন হলে একটি ব্রিজ নির্মাণ করা হবে।

এ বিষয়ে ভাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার মো. আজিম উদ্দিন বলেন, আমরা জানতাম না ওই এলাকায় কাঠের ব্রিজ তৈরি করা হয়েছে। আমরা সরেজমিন সম্ভাব্যতা যাচাই করে প্রয়োজনে ব্রিজ নির্মাণ করা হবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status