ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২৭ জুন ২০২৬ ১৩ আষাঢ় ১৪৩৩
আগামীকাল কি ঘটতে যাচ্ছে জায়েদ খানের ভাগ্যে?
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Friday, 4 February, 2022, 4:12 PM

আগামীকাল কি ঘটতে যাচ্ছে জায়েদ খানের ভাগ্যে?

আগামীকাল কি ঘটতে যাচ্ছে জায়েদ খানের ভাগ্যে?

২৮ জানুয়ারি অনুষ্ঠিত শিল্পী সমিতির নির্বাচনে সাধারণ সম্পাদক পদে বিজয়ী হলেও জায়েদ খানের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বি প্রার্থী নিপুন ব্যাপক অনিয়মের অভিযোগ এনে আপিল বোর্ডে আবেদন করেছেন। আপিল বোর্ডের চেয়ারম্যান পরিচালক সোহানুর রহমান সোহান।

অপর দুই সদস্য হলেন মোহাম্মদ হোসেন ও মোহাম্মদ হোসেন জেমী। এই দুই সদস্যের একজন ঢাকা থাকলেও আরেকজন রয়েছেন বিদেশে।

সমাজকল্যাণ মন্ত্রণালয় আপিল বোর্ডকে আপিল নিষ্পত্তি করার সর্বময় ক্ষমতাধারী উল্লেখ করে আপিল নিষ্পত্তির পর সেটা মন্ত্রণালয়কে জানাতে বলা হয়েছে। এ ব্যাপারে সোহানুর রহমান শনিবার শুনানিতে বসবেন বলে এ রিপোর্টারকে জানিয়েছেন। এখন সকলের নজর শনিবারের দিকে।

এই দিনটি নিয়ে চিত্রপাড়া বেশ সরগরমও। সকলের একটাই প্রশ্ন শনিবার জায়েদ খানের ভাগ্যে কি ঘটতে যাচ্ছে। সোহানকে নানা জন নানা পরামর্শ দিচ্ছেন। এখন সোহানের কোনটা করা উচিত, কোনটা করা অনুচিত ইত্যাদি আলোচনা হচ্ছে বেশি।

২ ফেব্রুয়ারি বুধবার সন্ধ্যায় এই দিক-নির্দেশনা সংক্রান্ত সংবাদটি টিভি স্ক্রল হিসেবে প্রচারিত হওয়ার সময় পরিচালক সোহানুর রহমান সোহান ও জায়েদ খান এফডিসিতেই ছিলেন। জায়েদ খান শিল্পী সমিতির কাছ থেকে দ্রুত ছুটে আসেন পরিচালক সমিতিতে। কিন্তু তখনই সোহানের সঙ্গে কথা বলতে পারেননি।
 
এরপর তিনি সোহানকে নিয়ে যান বাগানের পাশে। সেখানে তারা কথা বলেন। পরদিন ৩ ফেব্রুয়ারি ১৭ সংগঠনের নেতাদের একটি আলোচনায় বসার কথা ছিল। তারা সাফ জানিয়ে দিয়েছেন, সোহানের নেতৃত্বে তারা কোনো সরকারি পর্যায়ের আলাপ-আলোচনায় যাবেন না। ১৭ সংগঠনের মুখপাত্র এখন নায়ক আলমগীর। তিনি যে সিদ্ধান্ত নেবেন, ১৭ সংগঠন সেটাই মেনে নেবে। সুতরাং এ দিনটি সোহান কাটিয়েছেন ডিপজলের সঙ্গে। সোহান-ডিপজল কথা বলেছেন সাভারে ডিপজলের ফাইম ষ্টুডিওতে বসেই। ডিপজল তাকে বলেছেন, কমিটিতে যারাই থাকুক তাদের সঙ্গে কাজ করতে ডিপজলের কোনো আপত্তি নেই।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status