ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২৫ জুন ২০২৬ ১১ আষাঢ় ১৪৩৩
আমার সন্তান দুই ধর্ম থেকেই শিক্ষা নেবে
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Friday, 4 February, 2022, 8:00 AM

আমার সন্তান দুই ধর্ম থেকেই শিক্ষা নেবে

আমার সন্তান দুই ধর্ম থেকেই শিক্ষা নেবে

প্রথমে নুসরাত-যশ প্রেম। তারপর নুসরাতের অন্তঃসত্ত্বা হওয়ার পর সন্তানের বাবা কে, তা নিয়ে নানা জল্পনা। এই জল্পনার মাঝেই তাদের জীবনে এলো ঈশান। নুসরাত নিজের মুখে কিছু না বললেও, হঠাৎ প্রকাশ্যে এলো ঈশানের বাবার নাম যশ দাশগুপ্ত! এর পরে নুসরাত অনুরাগীরা ভেবেছিলেন তাদের কাণ্ডে হয়তো ইতি পড়তে চলেছে। কিন্তু টলিউডের এই মচমচে গুঞ্জন কী সহজে থামে! একেবারেই নয়। সম্প্রতি এক সাক্ষাৎকার দিয়ে ফের আলোচনায় চলে এলেন নুসরাত জাহান। মা হওয়ার পর তিনি সদ্য নিজের কাজে ফিরেছেন। হাতে তার বেশ কয়েকটি ছবি।

মুক্তি পেয়েছে নতুন ছবি ‘স্বস্তিক সংকেত’ও। ক্যারিয়ার, যশ ও সন্তান ঈশানকে নিয়ে দিব্যি রয়েছেন নুসরাত। আগেও যেমন তাকে কেন্দ্র করে ওঠা গুঞ্জনকে পাত্তা দিতেন না নুসরাত, এখনো তিনি সে রকমই। তবে সাক্ষাৎকারে যশ ও ছেলে ঈশানকে নিয়ে মন খুলে কথা বললেন নুসরাত। তিনি বলেন, তার সন্তান ঈশান ধর্ম নিরপেক্ষ ভারতের প্রতীক। নুসরাতকে জিজ্ঞাসা করা হয়, আপনি মুসলিম, যশ হিন্দু। আপনার সন্তান কোন পরিচয়ে বেড়ে উঠবে? নুসরাতের স্পষ্ট জবাব, একজন ভালো মানুষের মতোই বেড়ে উঠবে ঈশান। আমার সন্তান দুই ধর্ম থেকেই শিক্ষা নেবে।

অভিভাবক হিসেবে আমরা দু’জনেই খুব উদারমনস্ক। আমাদের বাড়িতে দিওয়ালি, দুর্গাপুজো, ঈদ, ক্রিসমাস পালন করা হয়। আমার মনে হয় ঈশানের সামনে আমরা প্রকৃত ধর্ম নিরপেক্ষ ভারতের উদাহরণ তুলে ধরতে পারবো। ২০১৯ সালে তুরস্কে উড়ে গিয়ে ব্যবসায়ী নিখিল জৈনকে বিয়ে করেন নুসরাত। বছর ঘুরতে না ঘুরতেই সেই সম্পর্কে ভাঙন। তখনই সামনে আসে অভিনেতা যশ দাশগুপ্ত’র নাম। গত বছরই আলিপুর আদালত রায় দিয়ে জানিয়েছে, নুসরাত ও নিখিলের এই তুরস্কের বিয়ে বৈধ নয়! এরই মাঝে ২০২১ সালের আগস্ট মাসে জন্ম হয় নুসরাতপুত্র ঈশানের। বার্থ সার্টিফিকেটের মারফত প্রকাশ্যে আসে ঈশানের পিতার নাম যশ দাশগুপ্ত।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status