ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২৫ জুন ২০২৬ ১১ আষাঢ় ১৪৩৩
নিজের জীবিত থাকার খবর দিলেন মিয়া খলিফা
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Friday, 4 February, 2022, 8:28 AM
সর্বশেষ আপডেট: Friday, 4 February, 2022, 11:30 AM

নিজের জীবিত থাকার খবর দিলেন মিয়া খলিফা

নিজের জীবিত থাকার খবর দিলেন মিয়া খলিফা

নিজের জীবিত থাকার খবর দিলেন মিয়া খলিফা। জানালেন তিনি বেচে আছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে তারকাদের মৃত্যুর গুজব নতুন কিছু নয়। এবার সেই গুজবের চক্করে পড়লেন মিয়া খলিফা। ডিজিটাল দুনিয়াতেই হঠাৎ করেই রটে গেলো- মারা গেছেন মিয়া খলিফা। তবে মাইক্রোব্লগিং সাইট টুইটারে মিয়া খলিফা নিজেই জানালেন এখনো বেঁচে আছেন।

মিয়া খলিফাকে নিয়ে গুজবের সূত্রপাত ফেসবুক থেকে। হঠাৎ করেই তার প্রোফাইল ‘রিমেম্বারিং’ অ্যাকাউন্ট হিসেবে পরিবর্তন করা হয়। সাধারণত কেউ মারা গেলে এইভাবে তার অ্যাকাউন্টটি বদলে দেওয়ার পদ্ধতি বহুদিন ধরেই রয়েছে। মিয়ার অ্যাকাউন্টটি এমন হওয়ায় নেটিজেনদের মধ্যে এ নিয়ে হইচই শুরু হয়।

পরে নিজের জীবিত থাকার খবর দিতে টুইটারে একটি মিম শেয়ার করেন মিয়া খলিফা। ১৯৭৫ সালের ‘মন্টি পাইথন অ্যান্ড দ্য হোলি গ্রেইল’ নামের একটি সিনেমার দৃশ্য থেকে তৈরি ওই মিমের মাধ্যমেই মিয়ার সরব ঘোষণা, আমি এখনো মরিনি। বেঁচে আছি।

তবে মিয়াকে নিয়ে এই ধরনের গুজব নতুন নয়। এর আগেও তার মৃত্যু গুজব শোনা গেছে। শুধু তাই নয়, কয়েক বছর আগে চাউর হয়েছিল তিনি এইচআইভি পজিটিভ। তবে প্রতিবারই মিয়া খলিফা নিজেই তাকে নিয়ে এই গুজব বন্ধ করেছেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status