ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২৭ জুন ২০২৬ ১৩ আষাঢ় ১৪৩৩
ভার্চুয়ালি সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন, দাবি নারীর!
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 3 February, 2022, 5:02 PM
সর্বশেষ আপডেট: Thursday, 3 February, 2022, 5:07 PM

ভার্চুয়ালি সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন, দাবি নারীর!

ভার্চুয়ালি সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন, দাবি নারীর!

ভার্চুয়ালি সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন বলে দাবি করেছেন এক নারী। গত বছরের শেষ দিকে ভার্চুয়াল জগতে ‘হেনস্থা’ হওয়ার দাবি করে রীতিমতো আলোচনার ঝড় তুলেছেন তিনি। সম্প্রতি তিনি তার নিজের অভিজ্ঞতার কথা বর্ণনা করেছেন।

সংবাদমাধ্যম দ্য ইন্ডিপেন্ডেন্ট ইউকে -এর এক প্রতিবেদনে বলা হয়, মেটার তৈরি করা ভিআর প্লাটফর্ম হরাইজন ওয়ার্ল্ডসে একজন বেটা টেস্টার হিসেবে এমন ভয়ঙ্কর অভিজ্ঞতার মুখে পড়েছিলেন ৪৩ বছর বয়সী নিনা জেইন পাটেল। তিনি বলেন, জয়েন করার ৬০ সেকেন্ডের মধ্যেই আমাকে মৌখিক ও যৌন হয়রানির শিকার হতে হয়। পুরুষালি কণ্ঠের ৩-৪ জন পুরুষ অবতার আমার অবতারকে ভার্চুয়ালি সংঘবদ্ধ ধর্ষণ করে এবং সেই ছবি ধারণ করে। যখন আমি সেখান থেকে বের হয়ে যেতে চেষ্টা করি, তখন আমাকে হেনস্থার শিকার হতে হয়।

তিনি আরও বলেন, এত দ্রুত এমন ভয়াবহ অভিজ্ঞতার মুখোমুখি হই যে সেফটি ব্যারিয়ার ব্যবহারের কথা ভুলে যাই আমি। মেটার সেফ জোন ফিচারের দিকে ইঙ্গিত করে এমন কথা বলেন তিনি।

গত ডিসেম্বরে মেটা জানিয়েছিল তখনও পর্যন্ত নাম না জানা এক নারী ভার্চুয়ালি হেনস্থার শিকার হয়েছেন তাদের প্লাটফর্মে। নিজের অভিজ্ঞতার কথা সবার প্রথম ব্লগ সাইট মিডিয়ামে লেখেন নিনা। কিন্তু এখন সবাইকে নিজের উদ্বেগের কথা জানাতে চান তিনি।

তিনি বলেন, এটি প্রাপ্তবয়স্ক নারী ও পুরুষ উভয়ের জন্যই সমস্যার কারণ হয়ে দাঁড়াবে। আমাদের দুনিয়া এখন টুডি ইন্টারন্টে থেকে থ্রিডি ইন্টারন্টে স্পেসে (দ্য মেটাভার্স) প্রবেশ করছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status