ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ৫ জুন ২০২৬ ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
ওমিক্রনের পর নতুন ভ্যারিয়েন্ট বিএ.২, এপর্যন্ত ৫৭টি দেশে শনাক্ত
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 3 February, 2022, 2:45 PM

ওমিক্রনের পর নতুন ভ্যারিয়েন্ট বিএ.২, এপর্যন্ত ৫৭টি দেশে শনাক্ত

ওমিক্রনের পর নতুন ভ্যারিয়েন্ট বিএ.২, এপর্যন্ত ৫৭টি দেশে শনাক্ত

করোনাভাইরাসের আরেকটি ভ্যারিয়েন্ট দ্রুত গতিতে ছড়িয়ে পড়েছ। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে বিএ.২ নামের কোভিডের এই ভ্যারিয়েন্টটি এখন পর্যন্ত ৫৭টি দেশে এটি শনাক্ত হয়েছে।

বিএ.২ কে বিশ্ব স্বাস্থ্য সংস্থা অমিক্রনের একটি সাব-ভ্যারিয়েন্ট হিসাবে দেখছে। কোনো কোনো দেশে এটি মূল ভ্যারিয়েন্ট অর্থাৎ অমিক্রনকে ছাড়িয়ে প্রধান সংক্রামক হিসাবে জায়গা করে নিতে শুরু করেছে।
কিন্তু বিএ.২ নিয়ে কতটা উদ্বিগ্ন হওয়া উচিৎ?

বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে অমিক্রনের চেয়ে এই সাব-ভ্যারিয়েন্ট যে বেশি বিপজ্জনক তার কোনো প্রমাণ এখনো পাওয়া যায়নি।

সম্প্রতি ব্রিটেনের দুজন বিশেষজ্ঞ বিএ.২ নিয়ে তাদের মতামত দিয়েছেন :

অধ্যাপক জন এডমন্ডস - লন্ডন স্কুল অব হাইজিন অ্যান্ড ট্রপিক্যাল মেডিসিনের এই অধ্যাপক বলছেন আগামি কয়েক সপ্তাহের মধ্যে করোনাভাইরাসের নতুন এই ভ্যারিয়েন্ট ব্রিটেনে প্রধান ভ্যারিয়েন্ট হয়ে উঠতে পারে।

তিনি বলেন, বিএ.২ চলতি সংক্রমণের মেয়াদকাল বাড়িয়ে দিতে পারে। এমনকি সংক্রমণের আরেকটি ঢেউ তৈরি করতে পারে।

অমিক্রন ভ্যারিয়েন্ট দিয়েই কি শেষ হচ্ছে কোভিড মহামারি?

অমিক্রন ভ্যারিয়েন্টের জন্ম হলো কীভাবে



বিশেষজ্ঞরা মনে করছেন চলতি ভ্যকসিনগুলো বিএ.২ ভ্যারিয়েন্টের বিরুদ্ধে কাজ করবে

তবে ভরসার কথা এই যে - তিনি বলেন- বিএ.২ মূল অমিক্রন ভ্যারিয়েন্টের চেয়ে অধিকতর বিপজ্জনক তার কোনো প্রমাণ নেই, এবং ইঙ্গিত পাওয়া যাচ্ছে চলতি ভ্যাকসিনগুলো এর বিরুদ্ধে কাজ করবে।

অধ্যাপক জনাথান বল - ইউনিভার্সিটি অব নটিংহ্যামের মলিউকিউলার ভাইরোলজির এই অধ্যাপক বলেন অমিক্রনের মূল ভ্যারিয়েন্টের বিরুদ্ধে ভ্যাকসিন যতটা কার্যকরী দেখা গেছে বিএ.২-এর ক্ষেত্রে তা একইরকম কাজ করবে। তবে তিনি বলেন, বিএ.২ কতটা বিপজ্জনক তা বুঝতে আরো কিছুদিন অপেক্ষা করতে হবে।

"অবশ্যই নতুন এই ভ্যারিয়েন্টের আচরণ-প্রকৃতি ভালোভাবে বুঝতে হলে কড়া নজর রাখা জরুরী, তবে এখন পর্যন্ত যা মনে হচ্ছে তাতে অনর্থক উদ্বিগ্ন হওয়ার দরকার নেই।"

তবে ডেনমার্কে এক সমীক্ষায় দেখা গেছে মূল অমিক্রনের চেয়ে বিএ.২ অধিকতর সংক্রামক, এবং এটি ভ্যাকসিন নেওয়া লোকদেরকে অমিক্রনের চেয়ে আরো সহজে সংক্রমিত করছে।

তবে ডব্লিউ এইচ ওর বিশেষজ্ঞ ড বরিস পাভলিন বলছেন, অমিক্রনের চেয়ে নতুন এই ভ্যারিয়েন্টটির ক্ষতি করার ক্ষমতা যে বেশি ডেনমার্কের সমীক্ষা থেকে পাওয়া তথ্য থেকে তা মনে হচ্ছে না।

"যেসব দেশে অমিক্রনকে টপকে বিএ.২তে সংক্রমিত রোগী বাড়ছে সেসব জায়গায় হাসপাতালে কোভিড রোগীর সংখ্যা বাড়ার লক্ষণ নেই," বলেন ড, পাভলিন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status