ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ২৬ জুন ২০২৬ ১২ আষাঢ় ১৪৩৩
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে গাঁজাসহ ৩ বহিরাগত আটক
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Wednesday, 2 February, 2022, 1:04 PM

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে গাঁজাসহ ৩ বহিরাগত আটক

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে গাঁজাসহ ৩ বহিরাগত আটক

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) গাঁজাসহ তিন বহিরাগতকে আটক করে পুলিশে দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর হলের পাশ থেকে তাদের আটক করেন শিক্ষার্থীরা। পরে তাদের বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে তুলে দেওয়া হয়। নিরাপত্তা কর্মকর্তাদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককরা জানান, গাঁজা সেবনের জন্য তারা ক্যাম্পাসে এসেছিলেন। জাগোনিউজ

আটকরা হলেন- মনসুর খান (৮৭), রমজান আলী (৬০) ও আব্দুল আলীম (৪৮)। মনসুর খানের বাড়ি নেত্রকোনার দুর্গাপুর উপজেলায়। রমজান আলী ময়মনসিংহের হালুয়াঘাটে বাসিন্দা। আব্দুল আলীমের বাড়ি বিশ্ববিদ্যালয় সংলগ্ন গেরুয়া গ্রামে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রধান নিরাপত্তা কর্মকর্তা সুদীপ্ত শাহিন বলেন, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর হলের আবাসিক শিক্ষার্থীরা ফোনে জানান যে তারা গাঁজাসহ কয়েকজনকে আটক করেছেন। পরে সেখান থেকে গাঁজাসহ তাদেরকে ধরে নিরাপত্তা শাখায় আনা হয়। এরপর পুলিশে দেওয়া হয়।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status