ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ২৬ জুন ২০২৬ ১১ আষাঢ় ১৪৩৩
দুবাই মেট্রোস্টেশনে সততা দেখালেন প্রবাসী সাংবাদিক
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Wednesday, 2 February, 2022, 1:01 PM

দুবাই মেট্রোস্টেশনে সততা দেখালেন প্রবাসী সাংবাদিক

দুবাই মেট্রোস্টেশনে সততা দেখালেন প্রবাসী সাংবাদিক

সংযুক্ত আরব আমিরাতের বাণিজ্যিক রাজধানী দুবাই মেট্রোস্টেশনে এক যাত্রীর রেখে যাওয়া আইফোন 12 pro max ৪,৩৮৯ দিরহাম (বাংলাদেশি টাকা ১ লাখ ৮৫ হাজার টাকার মতো) ফেরত দিয়ে সততা দেখিয়েছেন প্রবাসী সাংবাদিক সমিতির দপ্তর সম্পাদক সাংবাদিক মোঃ ওবায়দুল হক মানিক।

সোমবার (৩১ জানুয়ারি) দুপুর ২টার দিকে ব্যবসায়িক কাজে সালাউদ্দিন মেট্রো স্টেশন থেকে আল- কিয়াদা মেট্রো স্টেশনে নামেন কাজ শেষ করে আসার সময় ওয়াশরুমে দেখতে পান একটি আইফোন। উনি দেরী না করে কর্তব্যরত অফিসারের কাছে আইফোনটি হস্তান্তর করেন। কর্তব্যরত পুলিশ অফিসার তার এই সততা দেখে খুশি হন এবং তাকে ধন্যবাদ জানাই।

বঙ্গমাতা পরিষদের সভাপতি ও ব্যাংকার মোঃ আব্দুল হকের বড় ছেলে সাংবাদিক ওবায়দুল হক মানিক ব্যবসার পাশাপাশি সাংবাদিকতা করেন আরব আমিরাতে।

ওবায়দুল হক মানিক বলেন, দুবাই আল – কিয়াদা মেট্রো স্টেশন ওয়াশ রুমে আমি আইফোন টি দেখতে পাই। দেখার সাথে সাথে আমি কর্তব্যরত পুলিশ অফিসার ইনচার্জ কে আইফোন টি হস্তান্তর করি। উনি আমি বাংলাদেশি শোনে খুশি হন এবং আমাকে ধন্যবাদ জানান।আমি একজন বাংলাদেশি হিসেবে বিদেশের মাটিতে এমন কাজটি করতে পেরে আমি সত্যিই আনন্দিত।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status